× Banner
সর্বশেষ
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সার্ক মহাসচিবের বিদায়ী সাক্ষাৎ ডাসারে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার চেষ্টা ও হামলার অভিযোগ মেয়েকে উদ্ধারে প্রশাসনের সহযোগিতা চেয়ে মায়ের আবেদন জুলাই শহীদদের স্মরণে মান্দায় আলোচনা সভা, প্রধান অতিথি এমপি ডা. টিপু যথাযোগ্য মর্যাদায় কুয়ালালামপুরে ‘জুলাই শহীদ দিবস’ পালিত নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নের ওপর জোর তথ্যমন্ত্রীর, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিতের আহ্বান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত হবে বোয়িং ও এয়ারবাস – প্রতিমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাই ঐক্যবদ্ধ হয়েছিল – প্রতিমন্ত্রী হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু প্রবাসীদের বিমানভাড়া কমাতে কাজ করছে সরকার, জানালেন বিমানমন্ত্রী

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোল

বেনাপোল সীমান্তে জাল নোট সহ দুই যুবক  আটক

Kishori
হালনাগাদ: সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
বেনাপোল সীমান্তে জাল নোট সহ দুই যুবক  আটক

যশোরের বেনাপোল সীমান্তের আমড়াখালি বিজিবি চেকপোস্ট থেকে  ১৭ হাজার টাকার জালনোট সহ  দুই যু্বককে আটক করেছে বর্ডার গার্ড বিজিবি।
রোববার (২২ সেপ্টেম্বর)  ভোরে যশোরের ৪৯ ব্যাটালিয়ন বিজিবির আমড়াখালি চেকপোষ্টে কর্মরত বিজিবি সদস্যরা তাদের আটক করে।
আটককৃতরা হলেন, বেনাপোল পোর্টথানার পাটবাড়ি গ্রামের  আবু বক্কারের ছেলে আলমগীর হোসেন ও একই গ্রামের নাসির উদ্দিনের ছেলে সাব্বির হোসেন।
যশোর ৪৯ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী  জানান, দীর্ঘদিন যাবত স্বর্ণ, মাদক, ডলার, রুপি, হুন্ডি ও চোরাচালান মালামাল আটকের নিমিত্তে আমড়াখালী চেকপোস্টে বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতাসহ অভিযান জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে, গোঁপন সংবাদের ভিত্তিতে আমড়াখালী চেকপোস্টের টহলদল বেনাপোল হতে যশোর গামী একটি মোটরসাইকেল তল্লাশি করে। এসময় তাদের কাছে থাকা ব্যাগের মধ্য হতে  ১৭ হাজার টাকার  জালনোট পাওয়া যায়। এসময় অভিযুক্ত  দুুই জনকে আটক করা হয়।
তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বাংলাদেশী নাগরিক এবং তারা জাল টাকার ব্যবসার সাথে জড়িত রয়েছে বলে স্বীকার করে। এছাড়াও জালনোট ব্যবসায় ব্যবহৃত ০২ টি মোবাইল ও মোটরসাইকেল আটক করা হয়। যার সর্বমোট সিজার মূল্য এক লক্ষ আটানব্বই হাজার পাঁচশত টাকা। আটককৃত জালনোটসহ আসামীদেরকে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..