× Banner
সর্বশেষ
রামিসা-আছিয়া হত্যা; ঘাতকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন “আস্থা ও সমন্বয়ই পার্বত্য অঞ্চলের দীর্ঘমেয়াদি শান্তি ও টেকসই উন্নয়নের মূল চাবিকাঠি” – পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী যশোরের শার্শা থানা পুলিশের অভিযান ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার ব্রিক্স সম্মেলনে ভারতে আসছেন পুতিন ও শি জিনপিং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সেবা প্রোভাইডারদের গতিবিধি মনিটরিং করা হবে -ভূমিপ্রতিমন্ত্রী আজ শুক্রবার (২২মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২২ মে (শুক্রবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে “ভূমি সেবা কোনো ঐচ্ছিক বিষয় নয়, এটি একটি মনস্তাত্ত্বিক বিষয়” – ভূমি প্রতিমন্ত্রী যুবদল নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে শার্শায় মানববন্ধন জাতিসংঘ শান্তিরক্ষাকে নৈতিক দায়িত্ব মনে করে বাংলাদেশ – পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোল

বেনাপোল মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

Kishori
হালনাগাদ: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
অভিভাবক সমাবেশ

বেনাপোলের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের আগাম প্রস্তুতি নিশ্চিত করতে এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ আগস্ট) বেলা ৩টায় বিদ্যালয়ের সভাকক্ষে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ¦ হাবিবুর রহমান হবী এবং সঞ্চালনা করেন প্রধান শিক্ষক রমজান আলী।
সমাবেশে অভিভাবক, শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্য ও শিক্ষার্থীরা উপস্থিত থেকে পরীক্ষার আগাম প্রস্তুতির বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন।
সভাপতির বক্তব্যে আলহাজ হাবিবুর রহমান হবী বলেন, আগামী এসএসসি পরীক্ষায় আমাদের লক্ষ্য শতভাগ পাশ এবং সর্বোচ্চ সংখ্যক জিপিএ-৫ অর্জন। এর মাধ্যমে শুধু যশোর জেলা নয়, বরং দেশব্যাপী সেরা অবস্থান অর্জন করা সম্ভব হবে। তবে এ লক্ষ্য পূরণে প্রয়োজন অভিভাবকদের শতভাগ সহযোগিতা। অভিভাবকরা যদি তাদের সন্তানদের পড়াশোনা, নিয়মিত স্কুলে উপস্থিতি ও শৃঙ্খলার প্রতি যতœশীল হন, তাহলে আমাদের এ চ্যালেঞ্জ সফলভাবে অর্জন সম্ভব।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য জহিরুল ইসলাম রিপন, বিশিষ্ট সাংবাদিক শাহজাহান সবুজ, শেখ কাজিম উদ্দিন, উক্ত স্কুলের সহকারী প্রধান শিক্ষক ইন্তাজুর রহমান, সিনিয়র শিক্ষক রফিকুল ইসলাম, নজরুল ইসলাম প্রমুখ।
সমাবেশ শেষে অভিভাবক ও শিক্ষকরা পারস্পরিক মতবিনিময় করেন এবং শিক্ষার্থীদের কাঙ্খিত সাফল্যের জন্য সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।


এ ক্যটাগরির আরো খবর..