বেনাপোলে ১০ স্বর্ণবারসহ পাচারকারী আটক

বেনাপোলে ১০ স্বর্ণবারসহ পাচারকারী আটক

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃ যশোরের বেনাপোল সীমান্ত থেকে ১কেজি ১৬৫ গ্রাম ওজনের ১০টি স্বর্ণবারসহ ইসমাইল নামে এক পাচারকারীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭ টায় যশোর ৪৯ ব্যাটালিয়নের বিজিবির সিও শাহেদ মিনহাজ সিদ্দিকী স্বর্ণ আটকের খবর গনমাধ্যমকর্মীদের জানান। এর আগে বুধবার রাত ৮ টায় যশোর-বেনাপোল সড়কের শামলাগাছি এলাকা থেকে  এ স্বর্ণ আটক করা হয়।
বিজিবি জানায়,তাদের কাছে গোপন খবর আসে বেনাপোল সীমান্ত পথে ভারতে স্বর্নপাচার হবে। পরে বিজিবি সীমান্তে নজরদারী বাড়ায়। এক পর্যায়ে সন্দেহ ভাজন ব্যক্তির মটরসাইকেল গতিরোধ করে শরীর তল্লাশী করে প্যান্টের পকেট থেকে ১০টি স্বর্ণবার পাওয়া যায়। স্বর্ণের বাজার মূল্য ৮১ লাখ ৫৫ হাজার টাকা। আটকের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল বন্দর থানায় সোপর্দ করা হবে। চোরাচালানের তর্থ্য উৎঘাটনে গনমাধ্যম কর্মীদের তথ্য দিতে দেরি হয় বলেও জানায় বিজিবি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।