সরকার সবার জন্য মানসম্মত শিক্ষা ,বিজ্ঞান ও সংস্কৃতি চর্চার সুযোগ নিশ্চিত করেছে – আবুল হাসানাত আবদুল্লাহ্‌

সরকার সবার জন্য মানসম্মত শিক্ষা ,বিজ্ঞান ও সংস্কৃতি চর্চার সুযোগ নিশ্চিত করেছে – আবুল হাসানাত আবদুল্লাহ্‌

পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক (মন্ত্রী পদমর্যাদা) আবুল হাসানাত আবদুল্লাহ্ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সবার জন্য মানসম্মত শিক্ষা ,বিজ্ঞান ও সংস্কৃতি চর্চার সমান সুযোগ নিশ্চিত করেছে। তিনি বলেন, সুষম শিক্ষাদান কার্যক্রমের মাধ্যমেই দেশের উন্নয়ন, সংস্কৃতি ও অগ্রগতিকে বিকশিত করা সম্ভব।

আবুল হাসানাত আজ বরিশালের আগৈলঝাড়ায় নিজ বাসভবন চত্বরে  বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সাথে জেলার শিক্ষা প্রতিষ্ঠানসমূহে চলমান প্রকল্প নিয়ে মতবিনিময়কালে এসব কথা বলেন। এসময় প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ আলোচনায় অংশ নেন।

আবুল হাসানাত বলেন, দেশকে এগিয়ে নিতে ও নতুন প্রজন্মের মেধা, মনন ও সুপ্ত প্রতিভার বিকাশে শিক্ষা হচ্ছে অন্যতম নিয়ামক শক্তি। তিনি বলেন, দেশে বিরাজমান করোনা সংকটকালে শিক্ষার্থীদের শিক্ষাজীবন যাতে ব্যাহত না হয় সেজন্য বিশেষজ্ঞ শিক্ষকবৃন্দের ক্লাসের ভিডিও ধারণ করে তা সংসদ টেলিভিশনের মাধ্যমে সম্প্রচার করা হয়। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও অনলাইনে শিক্ষা কার্যক্রম পরিচালনা করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।