অসুস্থ জাহিদ হাসান জিল্লুরের বাবাকে দেখতে ইমদাদুল হক ইমদাদ

অসুস্থ জাহিদ হাসান জিল্লুরের বাবাকে দেখতে ইমদাদুল হক ইমদাদ
অসুস্থ জাহিদ হাসান জিল্লুরের বাবাকে দেখতে ইমদাদুল হক ইমদাদ

শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহিদ হাসান জিল্লুরের অসুস্থ বাবাকে দেখতে তাঁর বাড়িতে গেছেন যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও শার্শা উপজেলা যুবদলের সদস্যসচিব এবং বেনাপোল পৌর মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ।

সোমবার (২৬ অক্টোবর) বিকেলে শার্শার বাহাদুরপুর ইউনিয়নের সাখারিপোতা গ্রামে জাহিদ হাসান জিল্লুরের নিজ বাড়িতে গিয়ে তাঁর অসুস্থ বাবার শারীরিক অবস্থার খোঁজখবর নেন ইমদাদুল হক ইমদাদ।

এ সময় তিনি চিকিৎসার বিষয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং অসুস্থ ব্যক্তির দ্রুত সুস্থতা ও রোগমুক্তির জন্য দোয়া করেন।

এ সময় উপস্থিত ছিলেন বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সদস্য আসাদুজ্জামান আসাদ, যুবদল নেতা কামরুজ্জামান, বাহাদুরপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তৌহিদুল ইসলাম তহিদ, যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনির ও আবু তাহের, যুবদল নেতা মাহাবুর রহমান এবং ছাত্রদলের আবির সোলাইমানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোল

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।