বেনাপোলে ২০০ বোতল ফেনসিডিল সহ মাদক ব্যবসায়ী আটক

বেনাপোলে ২০০ বোতল ফেনসিডিল সহ মাদক ব্যবসায়ী আটক
মোঃ মাসুদুর রহমান শেখ, বেনাপোলঃ বেনাপোল সীমান্ত থেকে ২০০ বোতল ফেনসিডিল ও একটি ইজিবাইক সহ রাসেল ইসলাম (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যায় বেনাপোল পৌরসভার সামনে থেকে তাকে আটক করে বেনাপোল পোর্ট থানা পুলিশ।
আটক রাসেল বেনাপোল পোর্ট থানার বোয়ালিয়া গ্রামের মশিয়ার রহমানের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদে জানতে পেরে, বেনাপোল পৌরসভার সামনের পাকা রাস্তা থেকে পুলিশ অভিযান চালিয়ে একটি  ইজিবাইক ও ২০০ বোতল ফেনসিডিল সহ তাকে  আটক করে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক আসামির নামে মাদক আইনে মামলা দিয়ে শনিবার তাকে যশোর আদালতে পাঠানো হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।