বেনাপোলে ফেনসিডিল ও ভারতীয় অন্যান্য পন্য সহ আটক-১

মোঃ মাসুদুর রহমান শেখ  বেনাপোলঃ বেনাপোলে ২৭৭ বোতল ফেনসিডিল, শাড়ী থ্রি-পিছ, জুতা, তেল, শার্টের কাপড় সহ একজন চোরাচালানিকে আটক করেছে পুলিশ।
আজ সকাল সাড়ে ৯ টার সময় পোর্ট থানার নারানপুর গ্রামের একটি মেহগনি বাগানের ভিতর থেকে এ পন্য সহ তাকে আটক করে। আটককৃত ব্যাক্তি যশোর পুলেরহাট এলাকার কৃষ্ণমাটি গ্রামের হাবিবুর রহমান এর ছেলে শফিকুল ইসলাম। পোর্ট থানার পুলিশ জানায়. গোপন সংবাদের ভিত্তিতে এ এস আই শাহিন ফরহাদের নেতৃত্বে নারানপুর গ্রামের একটি মেহগনি বাগানের ভিতর থেকে শফিকুল সহ ভারতীয় ২৭৭ বোতল ফেনসিডিল ,শাড়ী থ্রি-পিছ, জুতা, তেল, শার্টের কাপড়, সাবান উদ্ধার করা  হয়।
আটককৃত শাফিকুল বলেন শাড়ী থ্রি-পিছ, জুতা, তেল, শার্টের কাপড়, সাবান আমার । এ মাল পাসপোর্টের মাধ্যমে ভারত থেকে আনা হয়েছে। আর ফেনসিডিল যশোর শহরের মারুফা নামে এক মহিলার। সে পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালিয়ে যায়। বেনাপোল পোর্ট থানার ওসি মামুন খান বলেন, উদ্ধারকৃত ফেনসিডিল ও ভারতীয় অন্যান্য পন্য সহ শফিকুলের নামে মামলা দিয়ে যশোর আদালতে পাঠানো হবে। তবে তার সাথে আর কারা জড়িত তাও ক্ষতিয়ে দেখা হচ্ছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Ovi Pandey
লেখক / প্রতিবেদক

Ovi Pandey

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।