বীরমুক্তিযোদ্ধা এ.এস.পি. ইউনুস আলী মন্ডলের রাষ্টীয় মর্যাদায় দাফন

বীরমুক্তিযোদ্ধা এ.এস.পি. ইউনুস আলী মন্ডলের রাষ্টীয় মর্যাদায় দাফন

মধুখালী প্রতিনিধিঃ ফরিদপুর জেলার মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের আড়পাড়া গ্রামের মরহুম আঃ জব্বার মন্ডলের ছেলে এবং আড়পাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ বদরুজ্জামান (বাবু)’র মেঝে ভাই বীরমুক্তিযোদ্ধা ও পুলিশের অবসরপ্রাপ্ত এ.এস.পি. ইউনুস আলী মন্ডল।

মঙ্গলবার ১৬-০২-২০২১  ইং রাত ৮.২০ মিনিটের সময় ঢাকা গুলশান ইউনাইটেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান (ইন্না লিল্লাহি—–রাজেউন)। মৃত্যুকালীন তার বয়স হয়েছিল ৭১ বছর। তাকে ফুলের ঢালা এবং জাতীয় পতাকা দিয়ে গার্ড অফ অনার দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তফা মনোয়ার, মধুখালী থানা অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম, আড়পাড়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন মোল্যা, মধুখালী মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ খুরশিদ আলম ভ‚ইয়া সহ অন্যান্য মুক্তিযোদ্ধাগন, ফরিদপুর পুলিশ লাইনের এস.আই.মোঃ আবু তালেব, এ.এস.আই মোঃ আবু বকর সহ পুলিশ ফোর্স এবং স্থানীয় মুসল্লিগন। পরে বুধবার আসর নামাজ বাদ আড়পাড়া-কামারখালী সিনিয়র বি.এ (ফাজিল) মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে জানাযা শেষে তার লাশ আড়পাড়া গোরস্থানে দাফন করা হয়। তিনি ¯ত্রী, ১ ছেলে ১ মেয়ে সহ বেটার বউ, নাতী-নাতনী এবং অনেক গুনগ্রাহী বন্ধ-বান্ধব ও আত্মীয় স্বজন এবং ভাইদের রেখে যান। তার আত্মার শান্তির জন্য সকলের নিকট পরিবারের পক্ষ থেকে দোয়া প্রার্থী।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।