বিরাট-আনুশকার বিয়ে, ভারতীয়দের জন্য দুঃসংবাদ!

প্রতিবেশী ডেস্কঃ শেষ মুহূর্তে কোন ঝামেলা বা পরিকল্পনার বড়রকম রদবদল না হলে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহেই দীর্ঘদিনের প্রেমের সম্পর্ককে বিয়েতে রূপ দেবেন বলিউডের প্রথমসারির নায়িকা আনুশকা শর্মা ও বিশ্ব ক্রিকেটের মেগাস্টার বিরাট কোহলি। বিয়ের সম্ভাব্য তারিখ ১২ ডিসেম্বর।

কিন্তু এই সুসংবাদের পাশাপাশি একটি দুঃসংবাদ হচ্ছে, বহুচর্চিত এই বিয়ে ভারতে হচ্ছে না। হবে ইতালিতে। ফ্রোরেন্স কিংবা রোমে। বিয়ের খবর গোপন রাখতেই নাকি ইতালির মতো দেশকে বাছা হয়েছে। ভারতীয় মিডিয়ার খবরে অন্তত এমনটাই প্রকাশ পেয়েছে।

বিশ্বব্যাপী তারকাদের বিয়ের অনুষ্ঠানের জন্য ইউরোপের দেশগুলোর মধ্যে ইতালিই বিখ্যাত। জর্জ ক্লুনির মতো হলিউড তারকা থেকে শুরু করে যুক্তরাষ্ট্রের জনপ্রিয় বাস্কেটবল লিগ এনবিএ’র বহু মহাতারকার বিয়ে এই ইতালিতেই হয়েছে।

এর আগেও বিভিন্ন মহলে গুঞ্জন চলছিল, ডিসেম্বরে বিয়ে করছেন বিরাট-আনুশকা। গত অক্টোবর এ খবর যখন রটে, আনুশকার মুখপাত্রের পক্ষ থেকে সেসময় বিবৃতি দিয়ে বিয়ের খবরকে গুজব বলে উড়িয়ে দেয়া হয়েছিল। এমনকী, খোলসা করে তখন কিছু জানা যায়নি বিরাট কোহলির পক্ষ থেকেও।

তবে ক্রিকেট মহলে চালু আছে, ২০১৬ সালের ডিসেম্বরে দেরাদুনে এক গোপন অনুষ্ঠানে আংটি বদল হয়ে গেছে বিরাট-আনুশকার। সেই অনুষ্ঠানে বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন ও ভারতের ধনাঢ্য আম্বানি পরিবার উপস্থিত ছিলেন বলে খবরে দাবি করা হয়। কিন্তু সেই অনুষ্ঠানের সত্যতাও কেউ স্বীকার করেননি।

এদিকে, গত বছরের ২৭ ডিসেম্বর ক্যাপ্টেন হওয়ার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ সিরিজ খেলতে চলতি বছরের ডিসেম্বরেই দক্ষিণ আফ্রিকা উড়ে যাওয়ার কথা রয়েছে কোহলির। যে সিরিজকে এখন থেকেই বলা হচ্ছে ‘ক্ল্যাশ অব দ্য টাইটান্স’।

তার আগে বিয়ে করতে চলেছেন, এই খবরটা বিরাট বা আনুশকা, দুই তরফ থেকেই গোপন রাখা হয়েছে। ইতালিতে অনুষ্ঠান হলে সেখানে কারা আমন্ত্রিত থাকবেন তা-ও গোপন। তবে পাপারাজ্জিদের হাত থেকে বাঁচতেই নাকি ইতালিতে বিয়ের সিদ্ধান্ত।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।