বিডি ক্লিন পঞ্চগড় ও জেলা পুলিশের সমন্বয়ে পরিচ্ছন্নতা অভিযান

বিডি ক্লিন পঞ্চগড় ও জেলা পুলিশের সমন্বয়ে পরিচ্ছন্নতা অভিযান
এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ “পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে” এই স্লোগান কে সামনে রেখে বিডি ক্লিন পঞ্চগড় ও পঞ্চগড় জেলা পুলিশের সমন্বয়ে এক পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।
আসুন সকলেই যত্রতত্র ময়লা আবর্জনা ফেলা থেকে বিরত থাকি। নিজে সচেতন হই ও অন্যকে সচেতন করি।
তারণ্যের লক্ষ যেখানে অটুট জয় তাদের হবেই। চারদিকে মহামারী পরিস্থিতি থাকা সত্যেও ময়লার সাথে তারণ্য যুদ্ধ করছে, দেশকে পরিচ্ছন্ন বাংলাদেশ গঠন করেই ছাড়বে ইনশাআল্লাহ। তারই ধারাবাহিকতায় পরিচ্ছন্ন হলো পঞ্চগড় সার্কিট হাউজ সংলগ্ন তেঁতুলিয়া রোড।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পরিচ্ছন্নতা ইভেন্টের উদ্বোধন করেন পুলিশ সুপার মোঃ ইউসুফ আলী।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মোঃ আলমগীর রহমান, টিআই (অর্থ ও প্রশাসন) মোঃ জাকির হোসেন এবং পুলিশের অন্যান্য সদস্যগণসহ বিডি ক্লিন পঞ্চগড়ের সদস্যবৃন্দ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।