বাজেট বাস্তবায়নে সরকারের সক্ষমতার ঘাটতি রয়েছে’

বিশেষ প্রতিবেদক :  জিডিপির আকারের তুলনায় বাংলাদেশের বাজেট বড় না হলেও এটা বাস্তবায়নে সরকারের সক্ষমতার ঘাটতি রয়েছে বলে মন্তব্য করেছেন সিপিডির সদস্য সচিব ড. মুস্তাফিজুর রহমান।

 

আর বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খন্দকার ইব্রাহিম খালেদ বলেছেন রাষ্ট্রায়ত্ব বেসিক ব্যাংকে লুটপাট হয়েছে তাই এ ব্যাংকে সরকারের মূলধন জোগান দেওয়া সঠিক সিদ্ধান্ত নয়। গতকাল (সোমবার) রাজধানীর নীলক্ষেত এলাকায় আইসিএমএবি ভবনে বাজেট পরবর্তী আলোচনা সভায় তারা এসব কথা বলেন।

 

আলোচনা সভায় বলা হয় ব্যাংক আমানতে আবগারি শুল্কের মত কোন কর আদায় করা উচিৎ না। তাদের মতে এতে অব্যাংকিং চ্যানেলে অর্থ সঞ্চয় এবং লেনদেন বাড়ার ঝুঁকি তৈরি হবে। এসময় বলা হয় নতুন ভ্যাট আইনের ফলে অবকাঠামো নির্মাণ, পরিবহন, বিদ্যুৎ ও জ্বালানির খরচ বাড়বে। যার ফলে বিভিন্ন পণ্যের উৎপাদন খরচও বৃদ্ধি পাবে। এছাড়া আলোচকরা বলেন বিদেশী বিনিয়োগ ও পুঁজি বাজারকে গতিশীল করতে বাজেটে বিশেষ দিক নির্দেশনার অভাব রয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।