× Banner
সর্বশেষ
স্বাস্থ্য মন্ত্রীর কাছে বাগেরহাটে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবি নেতৃবৃন্দের জুলাই গণ–অভ্যুত্থান দিবস ঘিরে দেশজুড়ে র‌্যাবের বিশেষ নিরাপত্তা জোরদার আল্লাহ কেন মোক নেয় না; সন্তানদের অবহেলায় পঙ্গু বৃদ্ধ বাবার আক্ষেপ ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে ৪৫৮ গ্রেপ্তার; ৬৪টি মামলা দায়ের, উদ্ধার ২৮ লাখ টাকার জালনোট বাজার নিয়ন্ত্রনে বেনাপোল বন্দরে কাঁচা মরিচের প্রথম চালান ঢুকলো সংবিধান সংশোধন কমিটির প্রথম বৈঠক আজ বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ২০২ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার  বেনাপোল দৌলতপুর সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ভারতীয় ৭০০ পিচ পন্ডস ফেইস ওয়াশ আটক  যমুনা সেতু এলাকায় ৫৫ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র, ১২০ একর জমি ইজারার অনুমোদন জুলিয়ান আলভারেজকে দলে টানতে নতুন কৌশলে বার্সেলোনা, এজেন্টদের সঙ্গে বৈঠক

স্বর্ণের বাজারে ব্যাপক দরপতন

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২০ জুন, ২০১৭

বিশেষ প্রতিবেদক :  বিশ্ববাজারে স্বর্ণের দরপতন অব্যাহত রয়েছে। স্বর্ণের দামে বড় দরপতন ঘটে ১৯ জুলাই। সিএনএন

এই পণ্যের দাম আরও কমতে পারে বলে আভাস দিয়েছেন স্বর্ণ বাজার বিশ্লেষক ক্লাউডি আর্ব। বিশ্লেষক ক্লাউডি আর্বের বরাত দিয়ে গণমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে যে, বিশ্ববাজারে বর্তমানে প্রতি আউন্স (২.৪৩০৫ ভরি) স্বর্ণ ১১০০ মার্কিন ডলারে বিক্রি করা হচ্ছে।

 

এই দাম কমতে কমতে এক সময় ৩৫০ মার্কিন ডলার পর্যন্ত আসতে পারে। যদি সত্যিই তাই হয়ে, তাহলে বাংলাদেশী টাকায় প্রতি আউন্স স্বর্ণের দাম পড়বে প্রায় সাড়ে ২৭ হাজার টাকা। সেই মোতাবেক প্রতিভরি স্বর্ণের দাম প্রায় সাড়ে ১১ হাজার টাকা হতে পারে। অবশ্য এই বিষয়টিকে নাটকীয় দরপতন বলে অভিহিত করেছেন মি. আর্ব। ক্লাউডি আর্বের এই পূর্বাভাস যদি সত্য হয় তাহলে ২০০৩ সালের পর এটিই হবে স্বর্ণের সর্বনিম্ন বিক্রয়মূল্য।

 

প্রতিবেদনে বলা হয়, ক্লাউডি আর্বের এই ভবিষ্যদ্বাণী সত্য হতেও পারে। কেনোনা ২০১২ সালে স্বর্ণের দাম কমবে বলেও পূর্বাভাস দিয়েছিলেন তিনিই। সে সময়ে প্রতি আউন্স স্বর্ণের দাম ছিল ১৬০০ মার্কিন ডলার। তারপর ক্লাউডির ভবিষ্যদ্বাণীর পর এর দাম কমে ১১০০ ডলার পর্যন্ত নেমে গিয়েছিল।


এ ক্যটাগরির আরো খবর..