পাহাড়ি ঢলে হবিগঞ্জ, মৌলভীবাজারে বেশ কিছু গ্রাম প্লাবিত

বিশেষ প্রতিবেদক :    অতিবর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হবিগঞ্জের খোয়াই নদীর পানি বিপদসীমার ২শ’ ৮৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। এদিকে, ধলাই নদীর পানি বৃদ্ধি পেয়ে মৌলভীবাজারের কমলগঞ্জের ২০ গ্রামের মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।

 

হবিগঞ্জ: খোয়াই নদীর পানি বৃদ্ধি পেয়ে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। শহরের কামড়াপুর, তেঁতুইয়া ও গরুরবাজার এলাকায় শহররক্ষা বাঁধে ফাটল দেখা দিয়েছে। শতাধিক গ্রামবাসী বালুর বস্তা ফেলে বাঁধের ক্ষতিগ্রস্ত স্থানগুলো মেরামতের চেষ্টা করছেন। বাঁধের প্রায় ছুঁই ছুঁই পানি প্রবাহিত হওয়ায় বন্যা আতঙ্কে রয়েছেন তারা। ২৭

 

মৌলভীবাজার: অতিবর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ধলাই নদীর পানি বৃদ্ধি পেয়ে মৌলভীবাজারের আলেপুর, রানির বাজার ও গোপাল নগর বাঁধের ভেঙ্গে যাওয়া অংশ দিয়ে পানি প্রবেশ করে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে কমলগঞ্জ পৌরসভার উত্তর আলেপুর, কামারগাঁও, চন্ডিপুর ও শ্রীনাথপুরসহ বেশ কয়েকটি গ্রামের মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। তবে সকাল থেকে বৃষ্টি না থাকায় ধলাই নদীর পানি বাড়েনি বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।