সিনিয়র সাংবাদিক আমির খসরুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার এক শোকবার্তায় প্রধানমন্ত্রী মরহুম আমির খসরুর রুহের মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্য, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।
শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, সাংবাদিকতা পেশায় আমির খসরুর দীর্ঘদিনের অবদান স্মরণীয় হয়ে থাকবে। ভয়েস অব আমেরিকাসহ বিভিন্ন গণমাধ্যমে কাজের মধ্য দিয়ে তিনি সংবাদমাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
প্রধানমন্ত্রী আরও বলেন, আমির খসরুর মৃত্যুতে দেশের সাংবাদিকতা অঙ্গনে একটি শূন্যতার সৃষ্টি হয়েছে। তার লেখনী বরাবরই গণতন্ত্র, সত্য ও যুক্তির পক্ষে সোচ্চার ছিল।
শোকবার্তায় প্রধানমন্ত্রী মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই কঠিন সময়ে শোক সহ্য করার শক্তি দিতে মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন।





