বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনে শহীদ কে. এম. নাজির উদ্দিন জেহাদের পরিবারের সদস্যরা।
শনিবার (১০ অক্টোবর) রাত সাড়ে ৮টায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
১৯৯০ সালের ১০ অক্টোবর স্বৈরাচারবিরোধী আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে শহীদ হন কে. এম. নাজির উদ্দিন জেহাদ। তার পরিবারের সদস্যরা এদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন।
এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সহসভাপতি আমানউল্লাহ আমান, যিনি সংসদ সদস্যও।





