× Banner
সর্বশেষ
শিল্প পুনরুজ্জীবন, বাজার স্থিতিশীলতা ও কৌশলগত মজুত বাড়াবে সরকার – বাণিজ্যমন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ইসলামী বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিশ্ববিদ্যালয় অ্যাথলেটিক্স ও বাস্কেটবল প্রতিযোগিতার উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সালথায় দুই মোড়লের দ্বন্দ্বে তছনছ জনপদ, ভাঙচুর-অগ্নিসংযোগে আতঙ্কে সাধারণ মানুষ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী আটক স্পিকারের সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ পঞ্চগড়ের বোদায় সজিনা চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন বুটেক্সে প্রাইম ব্যাংকের ‘এমপাওয়ারিং ইয়ুথ’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত সাবেক ইউপি চেয়ারম্যান প্রভাষক মো. ফকরুল আলম মিয়ার মৃত্যুতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শোক সরকার সুষম উন্নয়ন, জলবায়ু সহনশীলতা এবং স্থানীয় জনগোষ্ঠীর ক্ষমতায়নে প্রতিশ্রুতিবদ্ধ – দীপেন দেওয়ান

বাঘারপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২ আহত ২

Dutta
হালনাগাদ: মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী, ২০২১
বাঘারপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনা

যশোর প্রতিনিধি: যশোরের বাঘারপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় আলআমিন (২৬) ও ইয়াছিন (২৪) নামে দুই যুবক নিহত হয়েছেন। একই ঘটনায় সাব্বির (১৮) ও কাবিল শেখ (২৬) নামে দুইজন আহত হয়েছেন। তাদের মধ্যে সাব্বিরের অবস্থা খুবই গুরুতর।
মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে যশোর-নড়াইল সড়কের বাঘারপাড়ার চাড়াভিটা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহত আল আমিন নড়াইলের লোহাগড়া উপজেলার রাজাপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে এবং ইয়াছিন যশোরের বাঘারপাড়া উপজেলার তেঘড়ি গ্রামের মিজানুর রহমানের ছেলে। আহত সাব্বির একই গ্রামের জুলফিকার আলীর ছেলে ও একই এলাকার আমানত শেখের ছেলে কাবিল শেখ।
স্থানীয় সূত্রে জানা যায়, আল আমিন মোটরসাইকেলে নড়াইল থেকে যশোরের দিকে আসছিলেন। ওইসময় বিপরীতমুখী একটি মোটরসাইকেলে ইয়াছিন, কাবিল ও সাব্বির যাচ্ছিলেন। চাড়াভিটা এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এরপর স্থানীয়রা আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার এম আব্দুর রশিদ বলেন, হাসপাতালে আনার আগেই আল আমিনের মৃত্যু হয়। ইয়াছিনের অবস্থা আশংঙ্কাজনক হওয়ায় তাকে খুলনায় রেফার করা হয়। খুলনা যাওয়ার পথে রাজারহাটে পৌঁছালে তার মৃত্যু হয়। আহত সাব্বির ও কাবিলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরমধ্যে সাব্বিরের অবস্থা আশংকামুক্ত নয়।
জানতে চাইলে বাঘারপাড়া থানার ওসি ফিরোজ উদ্দিন বলেন, ‘মোটরসাইকেল দুর্ঘটনার পরপরই ভিকটিমদের যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। শুনেছি, হাসপাতালে নেওয়ার পর একজন এবং অপরজনকে খুলনায় নিয়ে যাওয়ার পথে মারা গেছে।


এ ক্যটাগরির আরো খবর..