ফরিদপুরে ইউনিয়ন পর্যায়ে নামফলক স্থাপন শুরু  করলো “একতাবদ্ধ সংগঠন “

ফরিদপুরে ইউনিয়ন পর্যায়ে নামফলক স্থাপন শুরু  করলো “একতাবদ্ধ সংগঠন “
নাজমুল হাসান নিরব,ফরিদপুর: ফরিদপুর জেলায় প্রথমবারের মত নামফলক স্থাপন শুরু করল সেবামূলক সংগঠন ‘একতাবদ্ধ সংগঠন’। এ উপলক্ষে আজ মঙ্গলবার চরভদ্রাসন উপজেলায় সকাল ১১ টায় বাদুল্যা মাতুব্বরের ডাঙ্গী গ্রামের পাইচার মোড়ে প্রথম  নামফলক স্থাপন করে তারা।  চরভদ্রাসন ইউনিয়নের ২৮ টি গ্রামে ৩ টি করে  মোট ৮৪ টি নামফলক স্থাপন করা হবে বলে জানা যায়।
এসময় চরভদ্রাসন উপজেলা নির্বাহী অফিসার কে একদিনের সভাপতি করে তার হাত দিয়ে এই ভিন্নধর্মী  কাজের উদ্বোধন করা হয়।তিনি জানান, এই ধরনের স্বপ্নবাজ তরুনদের উদ্যোগ প্রশংসনীয়।ওদের হাত ধরেই দেশ এগিয়ে যাবে।
সংঠনের সভাপতি নাজমুল  বলেন,  এটি স্থাপন করতে পেরে পুরো বাংলাদেশে একটি  মাইলফলক স্থাপন তৈরী  হলো এবং  নতুন দ্বার উন্মোচন হলো।আমরা নামফলক শুধু শহরে ও বাজারে  দেখতে পাই এছাড়াও অন্য কোনো জায়গায় নয়।আমরা শহরের দৃষ্টান্ত মফস্বলে স্থাপন করলাম।
এদিন সংগঠনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসারকে একদিনের জন্যে সংগঠনের সভাপতির পদে আসিন করে সম্মানিত করা হয় এবং সংগঠনের পক্ষ থেকে সকলকে একটি করে টিশার্ট উপহার দেওয়া হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Dutta
সংবাদ প্রতিনিধি

Dutta

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।