বাংলাদেশ মোবাইল হ্যাণ্ডসেট উৎপাদক হয়েছে এবার রপ্তানীকারক হতে হবে -ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী

বাংলাদেশ মোবাইল হ্যাণ্ডসেট উৎপাদক হয়েছে এবার রপ্তানীকারক হতে হবে -ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুপ্রেরণা ও নির্দেশনায় বাংলাদেশ মোবাইল ফোন হ্যান্ডসেট উৎপাদক হয়েছে এবার রপ্তানিকারক হতে হবে।

মোবাইল হ‌্যান্ডসেট উৎপাদন শিল্পে বাংলাদেশের বিস্ময়কর অগ্রগতি অর্জিত হয়েছে। দেশীয় কারখানায় উৎপাদিত মোবাইল হ‌্যান্ডসেট এ পর্যন্ত দেশের মোট চাহিদার শতকরা ৬৩ ভাগ পূরণ করছে। পাশাপাশি প্রায় ২৫ হাজার লোকের কর্মসংস্থান হয়েছে।

সরকারের ডিজিটাল প্রযুক্তিবান্ধব নীতির ফলে ২০১৮ সালের পর থেকে গত চার বছরে দেশে বিশ্বখ‌্যাত বিভিন্ন  ব্রান্ডসহ ১৪টি কারখানায় গত এক বছরে ২জি, থ্রি-জি, ফোর-জি এবং ফাইভ-জি মিলিয়ে মোট দুই কোটি একষট্টি লাখ মোবাইল হ‌্যান্ডসেট উৎপাদন ও বাজারজাত করেছে, বলেছেন ডাক ও টেলিযোাগযোগ মন্ত্রী  মোস্তাফা জব্বার।

মন্ত্রী আজ ঢাকায় বিটিআরসি মিলনায়তনে স্থানীয়ভাবে মোবাইল হ‌্যান্ডসেট প্রস্তুতকারক প্রতিষ্ঠানের প্রতিনিধিগণের সাথে মতবিনিময়কালে এ তথ‌্য জানান।

বিটিআরসির চেয়ারম‌্যান শ‌্যাম সুন্দর সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মোঃ খলিলুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দেশের ১৪টি মোবাইল কারখানার ব‌্যবস্থাপনা পরিচালকসহ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, ২০১৫ সালের ৬ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল যন্ত্র আমদানিকারী দেশ থেকে বাংলাদেশকে উৎপাদন ও রপ্তানিকারী দেশে রূপান্তরের যে নির্দেশনা দিয়েছিলেন তারই ধারাবাহিকতায় ডিজিটাল ডিভাইস উৎপাদন ও রপ্তানির ক্ষেত্রে বিশেষ প্রণোদনাসহ যথাযথ নীতিমালা প্রণয়ন ও এর বাস্তবায়নের ফলে মোবাইল হ‌্যান্ডসেটসহ ডিজিটাল ডিভাইস আমদানিকারী দেশ থেকে উৎপাদক ও রপ্তানিকারী দেশে রূপান্তর লাভ করেছে বাংলাদেশ।

তিনি বলেন, পণ্যের গুণগতমান অটুট রাখতে পারলে বিদেশি হ‌্যান্ডসেট কেউ কিনবে না। দাম ও গুণগতমান ঠিক থাকলে চোরাই পথে মোবাইল আমদানির অবৈধ ব‌্যবসাও বন্ধ হবে বলে তিনি উল্লেখ করেন।

মোবাইল কারখানার প্রতিনিধিগণ এনওসি ও গ্রে মার্কেটসহ কতিপয় বিষয়ে তাদের মতামত ব‌্যক্ত করেন। মন্ত্রী তাদের বিষয়টি অতি দ্রুততার সাথে বিবেচনার জন‌্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।