সাংবাদিক হাবিবুর রহমানের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক

সাংবাদিক হাবিবুর রহমানের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক

দৈনিক সময়ের আলো পত্রিকার সিনিয়র রিপোর্টার হাবিবুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহ্‌মুদ।

আজ ভোরে রাজধানীর হাতিরঝিলে হাবিবুর রহমানের (৩৫) মৃত্যু সংবাদে শোকাহত মন্ত্রী তাঁর শোকবার্তায় বলেন, ‘টগবগে তরুণ সাংবাদিক হাবিবুর রহমানকে আমি চিনতাম। তিনি ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদকও ছিলেন।

তাঁর এই অকালমৃত্যু অত্যন্ত মর্মান্তিক। আমি তাঁর আত্মার শান্তিকামনা করি এবং তাঁর শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাই।’

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।