× Banner
সর্বশেষ
দেশে নতুন করে জ্বালানি তেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন: স্পিকারের জরুরি সংবাদ সম্মেলন নড়াইলের পল্লীতে ইউপি সদস্যকে কুপিয়ে খুন বাংলাদেশকে গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার: মির্জা ফখরুল ডাসারে যৌতুকের নির্যাতনে গৃহবধূর মৃত্যুর ঘটনায় শাশুড়ী শ্রীঘরে  ডাসারে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার  পদত্যাগের চূড়ান্ত প্রস্তুতিতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন: অন্তর্বর্তী সরকারের অধীনে নতুন বঙ্গভবন প্রধান কে? সক্রিয় মৌসুমি বায়ু: দেশজুড়ে ভারি বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা রাজপথে ছড়ানো গুজবে কান না দেয়ার আহ্বান মির্জা ফখরুলের: নির্বাচনি প্রতিশ্রুতি পালনে সরকার বদ্ধপরিকর দেশের বাজারে সোনার দামে বড় পতন: ভরিতে কমলো ৩৩২৪ টাকা

স্টাফ রিপোর্টারঃ

ভূরুঙ্গামারীতে গৃহবধুর আত্মাহত্যা

ACP
হালনাগাদ: শনিবার, ১২ মার্চ, ২০২২
গৃহবধুর আত্মাহত্যা

কুড়িগ্রামের  ভূরুঙ্গামারীতে গলায় ওড়না পেচিয়ে এক গৃহবধু আত্মহত্যা করেছে । মৃত ওই গৃহবধুর নাম খাদিজা আক্তার মীম (১৯) । সে উপজেলার পাথরডুবি ইউনিয়নের মইদাম গ্রামের ( কচুরানী বিল নামক স্থান) মিয়ার উদ্দিনের মেয়ে। জানাগেছে, শুক্রবার (১১ মার্চ) সকালে মীম তার স্বামীর সাথে শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়িতে আসে।
বিকেলে তার স্বামী চলে গেলে সন্ধ্যা ৭টার দিকে দরজা বন্ধ করে ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করে।
সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস‍্য আব্বাস আলী ঘটনার সত‍্যতা নিশ্চিত করে জানান, প্রায় বছর খানেক আগে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের ১নং ওয়ার্ড পাইকেরছড়া গ্রামের আব্দুস সাত্তার এর পুত্র আব্দুল্লাহর সাথে মীমের বিয়ে হয়।
শুক্রবার সকালে মীমের স্বামী তার বাবার বাড়িতে রেখে যান। সন্ধ্যায় মীম তার নিজ বাড়িতেই গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। আত্মহত্যার সঠিক কারণ এখনও জানা যায়নি।
ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ  আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কোন অভিযোগ না থাকায় লাশের সুরহতাল রিপোর্ট তৈরি করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। থানায় একটি ইউডি মামলা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..