কালীগঞ্জে বিদ্যুৎ সাশ্রয় ও ব্যবস্থাপনা বিষয়ে সভা অনুষ্ঠিত

কালীগঞ্জে বিদ্যুৎ সাশ্রয় ও ব্যবস্থাপনা বিষয়ে সভা অনুষ্ঠিত
কালীগঞ্জে বিদ্যুৎ সাশ্রয় ও ব্যবস্থাপনা বিষয়ে সভা অনুষ্ঠিত

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় বিদ্যুৎ সাশ্রয় ও ব্যবস্থাপনা বিষয়ে বুধবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের অফিসে এক সভা অনুষ্ঠিত হয়েছে। সভাতে প্রধান অতিথি ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ।

উপজেলা বিদ্যুৎ ব্যবস্থাপনা ও সাশ্রয় সমন্বয় কমিটির সদস্য সচিব রফিকুল ইসলাম সভাতে জানান, দেশে বর্তমানে বিদ্যুৎ উৎপাদনে ঘাটতি থাকায় সরবরাহ কম পাচ্ছেন।

বর্তমানে এ উপজেলাতে বিদ্যুতের চাহিদা প্রতিদিন ১৩ মেগাওয়াটের বিপরিতে পাচ্ছেন মাত্র ৮ মেগাওয়াট। এ কারনে লোডশেডিং একটু বেড়েছে। এজন্য তিনি বিদ্যুৎ সাশ্রয়ে আলোকসজ্জা বন্ধসহ অপ্রয়োজনীয় কাজে বিদ্যুৎ ব্যাবহার রোধে গ্রাহকদের সচেতন হওয়ার আহব্বান জানান।

পল্লী বিদ্যুৎ সমিতি কালীগঞ্জ জোনাল অফিসের আয়োজনে সভাতে আরো উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা প্রকৌশলী শাহরিয়ার আকাশ,পল্লী বিদ্যুৎ কালীগঞ্জ অফিসের এজিএম তরিকুল ইসলাম, পিডিবি ওজোপাডিকো অফিসের সহকারী ইন্জিনিয়ার শুভজিত কুমার, সাংবাদিক আনোয়ারুল ইসলাম রবি, জামির হোসেন ও সরকারী এমইউ কলেজের শিক্ষক প্রতিনিধিসহ বিদ্যুৎ অফিসের অন্যান্য কর্মকর্তাগন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
ACP
লেখক / প্রতিবেদক

ACP

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।