পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবীরের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবীরের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
হুমায়ুন কবীরের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। রোববার (২৮ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় হুমায়ুন কবীরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

বৈঠকে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এ সময় শিক্ষা, বাণিজ্য, স্বাস্থ্য, সংস্কৃতি, পারস্পরিক জনসংযোগ এবং কানেক্টিভিটিসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সহযোগিতার অগ্রগতি ও বর্তমান গতিধারা সম্পর্কে পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে অবহিত করেন পাকিস্তানের হাইকমিশনার।

দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও জোরদার ও সুদৃঢ় করার সম্ভাব্য বিভিন্ন উপায় নিয়েও বৈঠকে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় ও দ্বিপাক্ষিক বিভিন্ন ইস্যুতে উভয় পক্ষ নিজেদের মতামত ও দৃষ্টিভঙ্গি বিনিময় করেন।

সাক্ষাৎটি বাংলাদেশ-পাকিস্তান সম্পর্কের বিদ্যমান সহযোগিতা আরও এগিয়ে নেওয়া এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ক্ষেত্রে যোগাযোগ ও সমন্বয় বৃদ্ধির ওপর গুরুত্বারোপের মধ্য দিয়ে শেষ হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

পিআইডি

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।