বাংলাদেশ ব্যবসা বাণিজ্যসহ সকল ক্ষেত্রেই উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে -শিল্প প্রতিমন্ত্রী

বাংলাদেশ ব্যবসা বাণিজ্যসহ সকল ক্ষেত্রেই উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে -শিল্প প্রতিমন্ত্রী

শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার বলেছেন, মহামারি করোনার প্রকোপে সারাবিশ্ব যখন বিপর্যস্ত তখন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টা ও দক্ষ নেতৃত্বে দেশ দুর্বার গতিতে ব্যবসা বাণিজ্যসহ সকল খাতেই উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে।

আজ ঢাকায় স্থানীয় একটি হোটেলে (ইন্টারকন্টিনেন্টাল) ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অভ্ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি আয়োজিত ‘ইন্ডিয়া-বাংলাদেশ অটো কম্পোনেন্ট শো’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী একথা বলেন ।

অনুষ্ঠানে ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অভ্ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট আব্দুল মাতলুব আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী, বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (বিডা)র চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম এবং ভারত বাংলাদেশের সম্মানিত অটোপাটর্স ব্যবসায়ীবৃন্দ অনুষ্ঠানে বক্তৃতা করেন ।

প্রতিমন্ত্রী বলেন, ভারতের সাথে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রক্তের। এসময় মহান মুক্তিযুদ্ধে ভারতের সবরকম সহযোগিতা তিনি কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন। তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি আইবিসিসিআই, বামা-আকমা এবং ভারতীয় হাইকমিশনের আজকের অটো পার্টস শো ভারত-বাংলাদেশের মধ্যে ব্যবসায়িক বন্ধুত্বকে আরো বেশি গতিশীল করবে, তিনি ভারতীয় ব্যবসায়ী অটোমোটিব কম্পোনেন্ট ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশন অভ্ ইন্ডিয়া (আকমার) সদস্যদের এই খাতে বিনিয়োগ করার আহ্বান জানান।

তিনি বলেন, দেশে অটো পার্টসের বিশাল বাজার, দক্ষ শ্রমিক এবং ব্যবসাবান্ধব নীতি আপনাদেরকে বিনিয়োগে আগ্রহী করবে এবং বাংলাদেশের অটোমোটিব ব্যবসাকে আরো উজ্জীবিত করবে।

প্রতিমন্ত্রী বলেন, শিল্প মন্ত্রণালয়ের মাধ্যমে বর্তমান ব্যবসাবান্ধব সরকার লাইট ইঞ্জিনিয়ারিং খাতকে আরো আধুনিকায়ন করে বাংলাদেশের লাইট ইঞ্জিনিয়ারিংএ উৎপাদিত পণ্য দেশের প্রয়োজন মিটিয়ে বিদেশে রপ্তানি করবে। বাংলাদেশ শিল্প ও কারিগরি সহায়তা কেন্দ্রকে (বিটাক) আরো আধুনিকায়ন করার পাশাপাশি বিভিন্ন জেলায় বিটাকের কার্যক্রম সম্প্রসারণ করা হবে এবং দক্ষ প্রশিক্ষণার্থী গড়ে তোলা হবে, যাতে দেশে এবং বিদেশে তাদের চাকরির সুযোগ আরো বৃদ্ধি পায়।

বিশেষ অতিথির বক্তৃতায় ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দু’দেশের সম্পর্ক এখন অনেক চমৎকার । তিনি দু’দেশের ব্যবসায়ীবৃন্দকে বিনিয়োগে আগ্রহী হওয়ার আহ্বান জানান।

দিনব্যাপী এ অনুষ্ঠানে ভারত ও বাংলাদেশের বিভিন্ন কোম্পানি ও প্রতিষ্ঠানের একত্রিশটি অটোপাটর্সের প্রদর্শনী কেন্দ্র স্থান পেয়েছে। প্রতিমন্ত্রী এসব প্রদর্শনী পরিদর্শন করেন ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।