× Banner
সর্বশেষ
ধর্মমন্ত্রীর আশু আরোগ্য কামনায় দেশজুড়ে হেফাজতে ইসলামের বিশেষ দোয়া দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত ১১২ টাকায় সরকারি চাকরি পাওয়া স্বচ্ছ নিয়োগের প্রমাণ: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বাংলাদেশে ২৫-২৬ জুলাই ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিআইইআর সামিট ২০২৬ বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০২৬-এর খসড়া অনুমোদন, পরিকল্পিত আধুনিক নগর গঠনের উদ্যোগ বাজেট বাস্তবায়নেই সাফল্য, কক্সবাজারকে আধুনিক ডিজিটাল পর্যটন নগরী গড়ার পরিকল্পনা: অর্থমন্ত্রী FICCI FDI Conference 2026-এ প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা স্মারক প্রদান বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে FICCI FDI Conference 2026, উন্মোচিত হলো এফডিআই রিপোর্ট মাদারীপুরে বৈশাখী ভাতা ও ঈদ বোনাস না পাওয়ায় দপ্তরিদের শিক্ষা কর্মকর্তার কার্যালয় ঘেরাও কোটালীপাড়ায় উল্টো রথযাত্রায় ভক্তদের ঢল

বদলে যাচ্ছে বলিউডের ডন?

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১১ এপ্রিল, ২০১৯

বলিউডের ‘ডন’ চরিত্রের বয়স ২৮ বছর। প্রথম এ চরিত্রে দেখা গিয়েছিল অমিতাভ বচ্চনকে। তারপর ডন হিসেবে পর্দায় আসেন শাহরুখ খান। এবার শাহরুখকে সরিয়ে নাকি ডন চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন রণবীর সিং।

যদিও সবটাই শোনা কথা। আগেও শোনা গিয়েছিল, শাহরুখকে সরিয়ে রাকেশ শর্মার জীবনীভিত্তিক ছবিতে অভিনয় করতে যাচ্ছেন ভিকি কৌশল। মুম্বাই মিরর জানিয়েছে, ‘ডন থ্রি’ ছবি থেকে শাহরুখকে সরিয়ে নেওয়া হচ্ছে রণবীর সিংকে। পর পর দুটি ছবি থেকে সরে যান শাহরুখ নিজেই। বিষয়টি অবাক করেছে তাঁর ভক্তদের। যদিও শাহরুখ বা রণবীরের পক্ষ থেকে এ ব্যাপারে কিছুই জানা যায়নি।

এ প্রসঙ্গে ডন ছবির প্রযোজক জয়া আকতারের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘ভুয়া খবর।’ যদিও রণবীর ইতিমধ্যে জয়া আকতারের সঙ্গে কাজ করেছেন। একবার ‘দিল ধাধাকনে’ ছবিতে, পরেরবার ‘গল্লি বয়’ ছবিতে। পরের ছবিতে দারুণ প্রশংসা কুড়িয়েছেন রণবীর। রনবীর ইতিমধ্যে নিজের পরের ছবির শুটিং শুরু করে দিয়েছেন। ‘৮৩’ নামের সেই ছবিতে তাঁকে দেখা যাবে ১৯৮৩ সালের ভারতীয় ক্রিকেট দলের বিশ্বকাপজয়ী ক্যাপ্টেনের চরিত্রে। এ ছাড়া তার তালিকায় আরও কিছু ছবি আছে। তবে ডন থ্রি এখনো সেই তালিকায় জায়গা পেয়েছে কি না, তা এখনো প্রকাশ করেননি তিনি। যদি এ রকম কিছু হয়, সেটি হবে বলিউডের জন্য একটি উল্লেখযোগ্য ঘটনা।

অন্যদিকে শাহরুখ খানও তাঁর পরের ছবির কাজ শুরু করে দিয়েছেন। সম্প্রতি বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে শাহরুখ খান বলেছেন, পরের ছবিতে একটু আবেদনময় চরিত্রে দেখা যাবে তাঁকে। হিন্দুস্তান টাইমস, পিংক ভিলা, মুম্বাই মিরর ।


এ ক্যটাগরির আরো খবর..