ফুটপাতের বারবার ফোটানো ‘চা’ লিভার সমস্যার অন্যতম কারন

দীপায়ন গোলদার, কলকাতাঃ বিশ্বে দুই বিলিয়ন মানুষ চা পান করে। অনেকেরই চায়ের সাথে দুধ মিশিয়ে খাওয়ার অভ্যাস আছে। এতে স্বাদ বৃদ্ধি পায়।

আচার্য প্রফুল্ল চন্দ্র রায় বলেছিলেন ” চা পান না বিষ পান” । কিন্তু কালে কালে সেই চা হযম করেই বাঙ্গালির নীলকণ্ঠ। চায়ের কাপে তুফান তোলা বাঙালি এবার সাবধান।

ফুটপাতের বার বার ফোটানো চা এড়িয়ে চলতে বলছেন বিশেষজ্ঞরা নইলে লিভারে সমস্যা। বিশেষজ্ঞরা বলছেন চায়ে থাকে ক্যাফেইন ও টনিক এসিড। বার বার ফোটালে সেগুলির মাত্রা বেড়ে জায়।তাতে হজমে গোলমাল হয়। সেই সাথে বমি ভাব, মাথা ব্যাথা বাড়ে। ক্যাফেইনে হৃদস্পন্দনের মাত্রা বাড়ে যায় ফলে ক্লান্তি ও বাড়ে, রাতের ঘুম ও মাটি।

গরম চা বারবার খেলে খাদ্যনালীতে ক্যান্সারের ঝুঁকি ও বাড়ে। চা করে রেখে দিলে বা বারবার গরম করলে ব্যাকটেরিয়া বৃদ্ধির সুযোগ অনেক বেশি। ব্যাকটেরিয়া যুক্ত চা দীর্ঘদিন খেলে চোখের গ্লুকোমা, স্নায়ুতে প্রভাব পড়ে। তার ফলে স্মৃতিশক্তি ও দৃষ্টিশক্তি ব্যাহত হতে পারে।

দুধ মিশিয়ে চা বারবার গরম করলে ক্যাথেচিন  ও কেসিন মিশে গিয়ে চায়ের উপকারিতা নষ্ট হয়।

১৬ জন মহিলার উপর একটি গবেষণায় দেখা যায় লিকার চা ও দুধ চা এবং গরম পানি পানের প্রভাব। বিজ্ঞানীরা মহিলাদের ডান হাতের ব্রাকিয়াল ধমনী চা পানের ২ ঘন্টা পরে পরীক্ষা করে দেখেন যে, লিকার চা পান করার ফলে রক্ত নালীর প্রসারণ হয়। এই গবেষণার নেতৃত্ব দানকারী প্রধান লেখক ও আণবিক জীববিজ্ঞানী Mario Lorenz বলেন যে, “আমরা দেখতে পেলাম চায়ের সাথে দুধ মিশ্রিত করার ফলে এর জৈবিক প্রভাব পুরোপুরি প্রতিহত হয়”।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Biswajit Shil
সংবাদ প্রতিনিধি

Biswajit Shil

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।