× Banner
সর্বশেষ
বাংলাদেশকে গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার: মির্জা ফখরুল পদত্যাগের চূড়ান্ত প্রস্তুতিতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন: অন্তর্বর্তী সরকারের অধীনে নতুন বঙ্গভবন প্রধান কে? সক্রিয় মৌসুমি বায়ু: দেশজুড়ে ভারি বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা রাজপথে ছড়ানো গুজবে কান না দেয়ার আহ্বান মির্জা ফখরুলের: নির্বাচনি প্রতিশ্রুতি পালনে সরকার বদ্ধপরিকর দেশের বাজারে সোনার দামে বড় পতন: ভরিতে কমলো ৩৩২৪ টাকা ভারতের প্রধানমন্ত্রীর বার্তা ও অনশন ভঙ্গ: যন্তর-মন্তরে কাটল জট, জয়ে ফিরল সাধারণতন্ত্র জগন্নাথদেবের পুনর্যাত্রা আজ: উল্টো রথযাত্রার ধর্মীয় তাৎপর্য, ইতিহাস ও আধ্যাত্মিক বার্তা সোনম ওয়াংচুক অনশন প্রত্যাহার, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত আজ ২৪ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় সকাল ৯টার মধ্যে ১০ অঞ্চলে ঝড়ো হাওয়ার আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

‘প্রয়োজন নেই দুই মন্ত্রীর পদত্যাগের’

admin
হালনাগাদ: বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০১৬

স্টাফ রিপোর্টার: আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক মন্তব্য করেছেন, দুই মন্ত্রীর পদত্যাগের প্রয়োজন নেই।

তিনি বলেছেন, ‘আদালতের রায়ে দুই মন্ত্রীর পদত্যাগ বা মন্ত্রিত্ব হারানোর প্রয়োজন পড়ে না।’

খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের আদালত অবমাননার বিষয়ে উচ্চ আদালতের দেওয়া রায়ের প্রেক্ষিতে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ‘এমপিদের ডিসকোয়ালিফিকেশন আর্টিকেল ৬৬ (সংবিধানের ৬৬ অনুচ্ছেদ) ক্লিয়ারলি দেওয়া আছে। এই প্রেক্ষিতে কিন্তু সেই ডিসকোয়ালিফিকেশনের মধ্যে আমাদের মাননীয় মন্ত্রীগণ পড়েন না, এই সাজার পরেও।’

তিনি বলেন, ‘আমার মনে হয় যে তাদের মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করার বা তাদের মন্ত্রিত্ব হারানোর কোনো প্রয়োজন নেই।’

রায়ের ব্যাখ্যা দিয়ে মন্ত্রী বলেন, ‘দুই মন্ত্রীর রায়ে মাননীয় আদালত বলেছেন, শপথ ভঙ্গের বিষয়ে রায় দেওয়া হচ্ছে। কিন্তু আদালত বলেননি যে, তাদের মন্ত্রিত্ব থাকতে পারবে না।’

ছাত্রশিবির নিষিদ্ধ করার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘ছাত্রশিবির কীভাবে নিষিদ্ধ করা যায়, সে বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি।’


এ ক্যটাগরির আরো খবর..