প্রধান শিক্ষক অঞ্জনা রানী মন্ডল আর নেই

প্রধান শিক্ষক অঞ্জনা রানী মন্ডল আর নেই

বরিশালের গৌরনদী উপজেলার ঐতিহ্যবাহী চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঞ্জনা রানী মন্ডল (৬০) হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোকগমন করেছেন(ওঁ দিব্যান লোকান্‌ সা গচ্ছতু )।

শুক্রবার ভোরে পৌর এলাকার চরগাধাতলী মহল্লার ভাড়া বাসায় তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্বামী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। একইদিন দুপুরে আগৈলঝাড়া উপজেলার বাহাদুরপুর গ্রামের পারিবারিক শ্মশানে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

তার মৃত্যুতে শিক্ষক সমাজের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Dutta
লেখক / প্রতিবেদক

Dutta

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।