সালথায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে পুষ্পস্তবক অর্পণ

আবু নাসের হুসাইন, সালথা প্রতিনিধি: আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ফরিদপুরের সালথায় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।

বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা এক মিনিটে জাতীয় সংসদের মাননীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপির পক্ষ থেকে উপজেলা পরিষদ চত্তরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন সংসদ উপনেতার রাজনৈতিক প্রতিনিধি, বিশিষ্ট কৃষি গবেষক ও রাজনীতিবিদ শাহদাব আকবর লাবু চৌধুরী।

এরপর উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, যুবলীগ, ছাত্রলীগ, সালথা সরকারী কলেজ, বিভাগদি শহীদস্মৃতি মহাবিদ্যালয়, সালথা প্রেসক্লাব, অফিসার্স ক্লাব, উপজেলা পূজা উদযাপন কমিটিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক ও পেশাজীবি সংগঠন সমূহ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। পুষ্পস্তবক অর্পণ শেষে এক মিনিট নিরবে দাড়িয়ে থেকে ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার, সংসদ উপনেতার সহকারী একান্ত সচিব মোঃ শফি উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার, সালথা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী জিন্নাহ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, সাংগঠণিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, আইন বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আবুল কালাম, যুবলীগের সভাপতি খায়রুজ্জামান বাবু, সহসভাপতি শওকত হোসেন মুকুল, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক চৌধুরী মাহমুদ আশরাফ টুটু, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান জুয়েল, সাধারণ সম্পাদক নাজমুল হোসেন, যুবলীগ নেতা সোহেল মাহমুদ, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি বাকি বিল্লাহ, ছাত্রলীগ নেতা কাজী শাওন প্রমূখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Ovi Pandey
সংবাদ প্রতিনিধি

Ovi Pandey

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।