× Banner
সর্বশেষ
আগস্টের শেষে খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: সর্বনিম্নে নামবে অভিবাসন ব্যয় পাকিস্তানের কোয়েটার কয়লাখনিতে বিস্ফোরণ: নিহত ১৮, আটকা আরও ২৪ শ্রমিক পাকিস্তানে সহিংসতা বৃদ্ধি: প্রাণহানি ও নিরাপত্তা সংকট ঘিরে উদ্বেগ বিশ্ব রেঞ্জার দিবস ২০২৬: ইতিহাস, প্রতিপাদ্য, গুরুত্ব ও রেঞ্জারদের অবদান আজ ৩১ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ৩১ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে কুড়িগ্রামের ফুলবাড়ীতে এনসিপির বিক্ষোভ মিছিলে হামলার অভিযোগ, আহত বেশ কয়েকজন কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে জনপ্রশাসন হবে অধিকতর জনবান্ধব – জনপ্রশাসন উপদেষ্টা স্বাস্থ্য খাতকে আরও শক্তিশালী করতে চিকিৎসকদের সহযোগিতা অপরিহার্য – স্থানীয় সরকার মন্ত্রী সুদের টাকার জন্য বিধবার গাভী নিয়ে গেলেন দাদন ব্যবসায়ী

নোয়াখালী প্রতিনিধি

পিকআপভ্যান চাপায় মোটরসাইকেল আরোহী গৃহবধূ নিহত: চালক আটক

admin
হালনাগাদ: শুক্রবার, ১৭ জুন, ২০২২
পিকআপভ্যান চাপায় মোটরসাইকেল আরোহী গৃহবধূ নিহত: চালক আটক

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় বেপারোয়া গতির পিকআপভ্যান চাপায় এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আরিফুর রহমান সুমন (৪০) নামের আরও এক মোটরসাইকেল আরোহী হয়েছে। সে সম্পর্কে নিহত নারীর ভাগনে হয়।

নিহত নাজনীন আক্তার খুকি (৫৫) জেলার সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের হাজীরহাট এলাকার মাহমুদুল হকের স্ত্রী।

শুক্রবার (১৭ জুন) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার চেয়ারম্যানঘাট-সোনাপুর সড়কের চরজব্বর কলেজ গেইট সংলগ্ন গার্মেন্টস মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা ছানা উল্যাহ জানায়, অসুস্থ মাকে দেখতে মোটরসাইকেলযোগে বাবার বাড়ি যাচ্ছিলেন খুকি। যাত্রা পথে চরজব্বর কলেজ গেইট সংলগ্ন গার্মেন্টস মোড় এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া গতির পিকআপভ্যান সামনে থেকে তাদের মোটরসাইকেলকে চাপা দিলে খুকি ও সুমন সড়কের পাশে ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলে খুকি মারা যান। আহত অবস্থায় জেলার একটি হাসপাতালে সুমনকে চিকিৎসা দেয়া হচ্ছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.জিয়াউল হক বলেন,এ ঘটনায় পিকআপসহ চালক আবু জাহের খোকনকে (৩৫) আটক করে পুলিশের সোপর্দ করেছে স্থানীয়রা। সে বেগমগঞ্জের নাজিরপুর এলাকার বাসিন্দা। তিনি আরও জানান, এ ঘটনায় নিহতের পরিবার থানায় কোন লিখিত অভিযোগ দিবে না বলে জানিয়েছে। নিহতের স্বজনেরা ময়নাতদন্ত ছাড়া লাশ নিয়ে যেতে চায়।


এ ক্যটাগরির আরো খবর..