× Banner
সর্বশেষ
দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণ নিয়ে ঢাকা ও কাঠমান্ডু আলোচনা অনুষ্ঠিত সরকারের ১৮০ দিনের অর্জন জনগণের সামনে বস্তুনিষ্ঠভাবে তুলে ধরতে হবে – স্থানীয় সরকার প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে অকুতোভয় জুলাই যোদ্ধা আজিজুর রহমানের সাক্ষাৎ জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না – তথ্যমন্ত্রী হজ ও ওমরাহ ফেয়ার ২০২৬: বিমানের টিকিট মূল্য কমে ১ লাখ ৩০ হাজার টাকা, হয়রানিমুক্ত হজের প্রতিশ্রুতি লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ উপ-সহকারী প্রকৌশলীর বদলি, স্বচ্ছতায় নতুন উদ্যোগ সীমাবদ্ধতা নয়, স্বপ্নপূরণের শক্তি আত্মবিশ্বাস ও অধ্যবসায়: ববি হাজ্জাজ জুলাই শহিদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় রাষ্ট্রে প্রকৃত পরিবর্তন আনতে হবে: মির্জা ফখরুল ইসলাম আলমগীর কোটালীপাড়ায় বিশ্ব মানবপাচার প্রতিরোধ দিবস পালিত  বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের পাশে সরকার, শিশু স্বাস্থ্যসেবায় যুক্ত হলো আরও ৭০ শয্যা

পাটের মোড়ক বাধ্যতামূলক

admin
হালনাগাদ: শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০১৫

স্টাফ রিপোর্ট: বস্ত্র ও পাট মন্ত্রণালয় ধান, চাল, গম, ভুট্টা, সার ও চিনিসহ মোট ছয়টি পণ্যের যেকোনো পরিমাণ সংরক্ষণ ও পরিবহনে বাধ্যতামূলক পাটের মোড়ক ব্যবহারের নির্দেশনা জারি করেছে।

পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০ বাস্তবায়নে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বৃহস্পতিবার পাট মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

এর আগে ওই ছয়টি পণ্য ২০ কেজি বা তার চেয়ে বেশি পরিমাণ হলে পরিবহন ও সংরক্ষণের ক্ষেত্রে পাটের বস্তা ব্যবহার বাধ্যতামূলক ছিল। কিন্তু এ নির্দেশনা জারির ফলে এখন থেকে এ ছয় পণ্যের যেকোনো পরিমাণের ক্ষেত্রে পাটের ব্যাগ বা বস্তা ব্যবহার করতে হবে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পাটের মোড়ক দিয়ে পণ্য মোড়কজাতকরণ ও পাটজাত মোড়কের ব্যবহার, বিতরণ, উৎপাদন ও সরবরাহের ক্ষেত্রে ২০১৪ সালের ৫ ফেব্রুয়ারি জারি করা গেজেটের প্রজ্ঞাপনের অনুচ্ছেদ (২)-এ ‘২০ কেজি ও তদূর্ধ্ব’ শব্দ বাতিল করা হল। পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০-এর ৫ নম্বর ধারা অনুযায়ী গঠিত উপদেষ্টা কমিটির সুপারিশের আলোকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই আইনের ৭(৩) ধারা অনুযায়ী এ আদেশ জারি করা হলো।

২০১৪ সালের ৫ ফেব্রুয়ারির প্রজ্ঞাপনে বলা হয়েছে ধান, চাল, গম, ভুট্টা, সার ও চিনির ক্ষেত্রে ‘২০ কেজি ও তদূর্ধ্ব পরিমাণ পণ্য মোড়কীকরণে বাধ্যতামূলকভাবে পাটের বস্তা ব্যবহার করতে হবে।


এ ক্যটাগরির আরো খবর..