ডেঙ্গু মোকাবিলায় বাংলাদেশকে ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র

ডেঙ্গু মোকাবিলায় বাংলাদেশকে ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র
ডেঙ্গু মোকাবিলায় বাংলাদেশকে ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র

ডেঙ্গু মোকাবিলায় বাংলাদেশকে ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র। এসব কিট দেশের বিভিন্ন উপজেলা ও জেলা হাসপাতালে পর্যায়ক্রমে পাঠানো হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে যুক্তরাষ্ট্রের দেওয়া এনএসআই র‍্যাপিড ডায়াগনস্টিক কিট হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে বর্তমানে ডেঙ্গু পরীক্ষার কিটের পর্যাপ্ত মজুদ রয়েছে। যুক্তরাষ্ট্রের দেওয়া নতুন কিটগুলো দেশের বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালে পাঠানো হবে, যাতে প্রয়োজন অনুযায়ী ডেঙ্গু পরীক্ষা কার্যক্রম পরিচালনা করা যায়।

তিনি আরও বলেন, ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সরকার প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে রেখেছে। রোগীদের দ্রুত শনাক্তকরণ ও চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের কার্যক্রম অব্যাহত রয়েছে।

অনুষ্ঠান শেষে স্বাস্থ্যমন্ত্রী কুর্মিটোলা হাসপাতালের জরুরি বিভাগ, ডেঙ্গু ওয়ার্ড এবং রোগ নির্ণয় পরীক্ষাগার পরিদর্শন করেন। এ সময় তিনি হাসপাতালের ডেঙ্গু চিকিৎসা ও পরীক্ষার সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।