× Banner
সর্বশেষ
আগস্টের শেষে খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: সর্বনিম্নে নামবে অভিবাসন ব্যয় পাকিস্তানের কোয়েটার কয়লাখনিতে বিস্ফোরণ: নিহত ১৮, আটকা আরও ২৪ শ্রমিক পাকিস্তানে সহিংসতা বৃদ্ধি: প্রাণহানি ও নিরাপত্তা সংকট ঘিরে উদ্বেগ বিশ্ব রেঞ্জার দিবস ২০২৬: ইতিহাস, প্রতিপাদ্য, গুরুত্ব ও রেঞ্জারদের অবদান আজ ৩১ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ৩১ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে কুড়িগ্রামের ফুলবাড়ীতে এনসিপির বিক্ষোভ মিছিলে হামলার অভিযোগ, আহত বেশ কয়েকজন কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে জনপ্রশাসন হবে অধিকতর জনবান্ধব – জনপ্রশাসন উপদেষ্টা স্বাস্থ্য খাতকে আরও শক্তিশালী করতে চিকিৎসকদের সহযোগিতা অপরিহার্য – স্থানীয় সরকার মন্ত্রী সুদের টাকার জন্য বিধবার গাভী নিয়ে গেলেন দাদন ব্যবসায়ী

দিনাজপুরে বিএসএফের বিরুদ্ধে বাংলাদেশিকে হত্যার অভিযোগ

admin
হালনাগাদ: শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০১৫

দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের মোহনপুর সীমান্তে নোম্যান্স ল্যান্ডে বিএসএফ সাদেকুল নামে এক বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে বলে অভিযোগ করেছে নিহতের পরিবার।

স্বজনরা জানায়, গত শুক্রবার বাড়ি থেকে বের হয় সাদেকুল। এরপর থেকে নিখোঁজ ছিলো সে। এ ঘটনার ৭ দিন পর বৃহস্পতিবার সকালে সীমান্তবর্তী আত্রাই নদীতে তার লাশ ভেসে ওঠে। এ সময় বিএসএফ তার লাশ তুলে নিয়ে যায়। কোনো কারণ ছাড়াই বিএসএফ সাদেকুলকে গুলি করে হত্যা করেছে বলে অভিযোগ করেছে পরিবার।

এদিকে, নিহত সাদেকুলের লাশ ফেরত আনতে বিএসএফ-এর সঙ্গে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে বলে জানিয়েছেন বিজিবির ২৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কোরবান আলী।


এ ক্যটাগরির আরো খবর..