পাটবীজের আমদানি নির্ভরতা কমিয়ে আনতে হবে -বস্ত্র ও পাট মন্ত্রী

পাটবীজের আমদানি নির্ভরতা কমিয়ে আনতে হবে -বস্ত্র ও পাট মন্ত্রী

দেশে ছয় হাজার মে.টন পাটবীজ প্রয়োজন অথচ উৎপাদন হয় মাত্র এক হাজার পাঁচশত মে. টন। বাকী সাড়ে চার হাজার মে. টন বীজ ভারত থেকে আমদানি করতে হয়। কাজেই ব্যাপকভাবে পাটবীজ উৎপাদনে কৃষকদের উৎসাহিত করতে হবে। এজন্য পাটবীজের আমদানি নির্ভরতা কমিয়ে আনতে হবে। বিজেএ দেশব্যাপী কৃষকদের পাটবীজ উৎপাদনে উৎসাহিত করার জন্য কর্মশালার আয়োজন করছে। এ ধরনের কার্যক্রমে আমিও শামিল হবো। বলেছেন বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক।

তিনি আজ দুপুরে খুলনায় হোটেল সিটি-ইন-খুলনা-তে বাংলাদেশ জুট এসোসিয়েশন (বিজেএ) এর সাথে কাচাপাট রপ্তানি সংশ্লিষ্টদের নিয়ে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

মন্ত্রী বলেন, আমি দায়িত্ব নেয়ার পর প্রধানমন্ত্রী হস্তশিল্প মেলায় অংশ নিতে আমাকে জার্মানীর ফ্রাষ্কফুর্টে পাঠালেন। সেখানে আমাদের দেশের পাটপন্যের ৫০ টি স্টল ছিলো। বিদেশি ক্রেতারা সেখানে ক্রয় আাদেশ দিচ্ছে। বিদেশে পাটপণ্যের বিপুল চাহিদা রয়েছে।

কাঁচাপাট রপ্তানি যেন বাধাগ্রস্ত করা না হয় ব্যবসায়ীদের এরকম আবেদনের প্রেক্ষিতে মন্ত্রী বলেন, বৈদেশিক মুদ্রা অর্জনের কথা বিবেচনা করে কাঁচাপাট রপ্তানি অব্যাহত রাখা হবে এবং তাদের সমস্যাসমূহ সমাধানে সাহায্য করা হবে। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী চান সোনালী আঁশের আভিজাত্য ফিরিয়ে আনতে।  যেকোন মূল্যে আমরা পাটের গৌরবময় সোনালী ঐতিহ্য ফিরিয়ে আনতে চাই।

বিজেএর চেয়ারম্যান মোঃ ফরহাদ আহমেদ আকন্দের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক ও খুলনা-৩ আসনের সংসদ সদস্য এসএম কামাল হোসেন প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Dutta
লেখক / প্রতিবেদক

Dutta

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।