× Banner
সর্বশেষ
ত্রিশালের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান চট্টগ্রামে আরও দুই শিশুকে ধর্ষণের অভিযোগ সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে নেশা জাতীয় ৩১ বোতল সিরাপসহ আটক-৩ নড়াইলে এসএসসি পরীক্ষার্থীকে বিবস্ত্র করে ভিডিও ধারণ খোবে আত্মহত্যার চেষ্টা ১৩ জুন পর্যন্ত সময় পেল বিএনপি-এনসিপিসহ ২৩ দল, হিসাব না দিলে নিবন্ধন বাতিলের ঝুঁকি যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা প্রধানের পদ থেকে পদত্যাগ করলেন তুলসী গ্যাবার্ড জাতীয়ভাবে নজরুলজয়ন্তী উদ্‌যাপনে ত্রিশাল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ভারত-দক্ষিণ কোরিয়ার যৌথ উদ্যোগে লেজার অস্ত্র ও মোবাইল এয়ার ডিফেন্স সিস্টেম আজ শনিবার (২৩ মে) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৮ জ্যৈষ্ঠ শনিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি

পাইকগাছায় বিধবা নারীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ; দেবরকে পুলিশে সোপর্দ 

Kishori
হালনাগাদ: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
পাইকগাছায় বিধবা নারীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

পাইকগাছায় রাশিদা বেগম (৩৫) নামে এক বিধবা নারীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় স্থানীয় জনতা দেবর মুহিদুল ইসলাম গাজী(৪৫) কে পুলিশে সোপর্দ করেছে। পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।থানার ওসি গোলাম কিবরিয়া জানান রাশিদা বেগম উপজেলার কাশিমনগর গ্রামের মৃত এনামুল গাজীর দ্বিতীয় স্ত্রী। একটি ছেলে এবং একটি মেয়ে সন্তান নিয়ে স্বামীর বাড়িতে বসবাস করছিল।

১৩ ডিসেম্বর শনিবার ভোরে বসতবাড়ির লিচু গাছে ওই নারীর মৃতদেহ ঝুলতে দেখে তাকে হত্যা করা হতে পারে এমন সন্দেহে বিধবার দেবর এসএম আলী গাজীর ছেলে মুহিদুল ইসলাম কে আটকে রেখে এলাকাবাসী পুলিশ কে খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় এবং দেবর মুহিদুল কে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

মৃতের সন্তানদের দাবি ভোরে বাথরুমে যাওয়ার জন্য বাইরে গেলে কাকা মুহিদুল বাইরে থেকে ঘরের দরজা আটকে দিয়ে মাকে হত্যার পর গাছে ঝুলিয়ে রাখে। অনেকেই বলছেন জায়গা জমি ও নারী ঘটিত বিষয়ে তাকে হত্যা করা হতে পারে।

কপিলমুনির পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও তদন্ত কর্মকর্তা ওসি মনিরুল ইসলাম বলেন সুরুতহাল রিপোর্ট করার সময় মৃতের গোপনস্থান থেকে রক্ত বের হতে এবং নাকে একটি স্পট চিহ্ন দেখা গিয়েছে। তবে অধিকতর তদন্ত শেষে এবং  ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর হত্যা নাকি আত্মহত্যা নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন ওসি গোলাম কিবরিয়া।


এ ক্যটাগরির আরো খবর..