পাইকগাছায় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

পাইকগাছায় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

পাইকগাছা(খুলনা) প্রতিনি:  খুলনার পাইকগাছায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সোমবার সকালে পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জেলা পরিষদ সদস্য শেখ কামরুল হাসান টিপূর সন্চালোনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি এডভোকেট সোহরাব আলী সানা, প্রধান বক্তা ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সদস্য সংসদ সদস্য আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু।

বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সমীরন কুমার সাধু,বিজন বিহারী সরকার, প্রভাষক ময়নুল ইসলাম, ইকরামুল হক সহ বিভিন্ন অংগ সংগঠনের নেতৃবৃন্দ । আলোচনা সভা শেষে প্রধান অতিথি, প্রধান বক্তা সহ অন্যান্য নেতৃবৃন্দ বঙ্গবন্ধু প্রতিকৃতিতে ফুলেল মাল্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।