পঞ্চগড়ের বোদায় কৃষি মেলা উদ্বোধন

পঞ্চগড়ের বোদায় কৃষি মেলা উদ্বোধন
পঞ্চগড়ের বোদায় কৃষি মেলার উদ্বোধন। “কৃষিই সমৃদ্ধি” এই স্লোগানকে সামনে রেখে রংপুর বিভাগ কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্পের আওতায় বোদা উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে কৃষি মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ফারুক আলম টবি।
২৭ জুন (সোমবার) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার মো. সোলেমান আলীর সভাপতিত্বে উপ-পরিচালক (প্রেষণে) মো. নূর আলম, উপজেলা পরিষদ ভাই চেয়ারম্যান মকলেছুর রহমান জিল্লু, উপজেলা কৃষি অফিসার মো. আল মামুন অর রশিদ, আলহাজ্জ এনামুল হায়দার, আলহাজ্জ মো. ইউসুফ আলী দুলাল প্রমুখ বক্তব্য রাখেন।
এর আগে একটি কৃষি মেলা-২০২২ উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালী বোদা উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মেলায় প্রতিটি কৃষক গ্রুপকে ৬ টি করে বিভিন্ন ফলজ ও ঔষধি গাছ বিতরণ করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
সংবাদ প্রতিনিধি

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।