নোয়াখালীতে অস্ত্রসহ চার মামলার আসামি ইয়াবাসহ গ্রেফতার

নোয়াখালীতে অস্ত্রসহ চার মামলার আসামি ইয়াবাসহ গ্রেফতার
নোয়াখালী সদর উপজেলা থেকে আবছার হোসেন (৩৩) নামের অস্ত্র ডাকাতি ও পুলিশ অ্যাসল্ট মামলার এক আসামিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তার কাছ থেকে ৫০০ পিস ইয়াবা ও একটি চোরাই মোটরসাইকেল জব্দ করা হয়।
গ্রেফতারকৃত মো. আবছার হোসেন (৩৩) হাতিয়া উপজেলার হরণী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের শরীয়তপুর গ্রামের মৃত মোশারফ হোসেনের ছেলে। বর্তমানে সে সুবর্ণচর উপজেলার চরওয়াপদা ইউনিয়নের চরবৈশাখী শান্তিরহাট এলাকায় বসবাস করে।
শনিবার (২৩ জুলাই) দুপুরের দিকে গ্রেফতারকৃত আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। এর আগে গতকাল শুক্রবার সন্ধ্যায় নোয়াখালী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কৃষ্ণনারায়ণপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে গোয়েন্দা (ডিবি) পুলিশ।
নোয়াখালী জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-ডিবি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ। চট্টগ্রাম জেলার লোহাগাড়া থানায় অস্ত্র, ডাকাতি, পুলিশ আক্রান্ত ও নোয়াখালীর হাতিয়া থানায় তার বিরুদ্ধে চারটি মামলা রয়েছে। ইয়াবা এ সময় পুলিশ মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করে।
ওসি আরো জানায়, শনিবার দুপুরের দিকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
ACP
সংবাদ প্রতিনিধি

ACP

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।