× Banner
সর্বশেষ
শ্যামনগরে দুই ক্লিনিককে মোবাইল কোর্টে জরিমানা আগস্টে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী ‘আবাসন মেলা’ বিমান চলাচল ও পর্যটন প্রকল্পে স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে – আফরোজা নতুন কুঁড়ি ফুটবলে চ্যাম্পিয়ন সিলেট-রংপুর নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে সহিংসতা জাতীয় সংকটে পরিণত হয়েছে – মহিলা পরিষদ কালীগঞ্জের পত্রিকা বিতরণকারী জাহাঙ্গীরের মৃত্যু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজে আয়নার দায়িত্ব পালন করে – তথ্যমন্ত্রী মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সহযোগিতা নিয়ে আলোচনা চীনা ইকোনোমিক জোন শিল্পায়নে নতুন দিগন্ত উন্মোচন করবে – অর্থমন্ত্রী স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

নবীগঞ্জে শ্রম পরিদর্শকের নোটিশ জারি,ব্যবসায়ী মহলে আতংক!

admin
হালনাগাদ: সোমবার, ১৪ নভেম্বর, ২০১৬

উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ প্রতিনিধি: নবীগঞ্জ বাজারের ব্যবসায়ীদের বিরুদ্ধে বেআইনীভাবে শ্রীমঙ্গলের শ্রম পরিদর্শক  হয়রানীমূলক নোটিশ জারি করায় সাধারন ব্যবসায়ীদের মাঝে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। এ নিয়ে আজ মঙ্গলবার সন্ধ্যা ৭.৩০ টায় নবীগঞ্জ বাজারের ব্যবসায়ী সমিতি এক জরুরী সাদারন সভা আহবান করেছেন।
জানাযায়, মৌলভীবাজার শ্রীমঙ্গল শ্রম উপ-পরিদর্শক জাহাঙ্গীর হোসাইন গত ২৯শে অক্টোবর শনিবার নবীগঞ্জ বাজারের কতিপয় দোকান কর্মচারীর যোগসাজসে  নবীগঞ্জ বাজার পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি কোন দোকান মালিকের সাথে কোনরুপ কথাবার্তা না বলে গত ১ লা নভেম্বর নবীগঞ্জ বাজারের ব্যবসায়ীদের নামে সাপ্তাহিক বন্ধের দিন দোকান খোলা রাখিয়া ব্যবসায়ীক কাজে লিপ্ত থাকিতে দেখা গেছে। যাহা বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ১১৪(১)ধারায় দন্ডনীয় অপরাধ। উল্লেখিত লঙ্ঘন সংগঠনের দায়ে কেন আপনার বিরুদ্ধে শ্রম আদালতে মামলা দায়ের করা হবে না তাহার লিখিত যুক্তিসংগত ব্যাখা  পত্র প্রাপ্তির ৩ কর্ম দিবসের মধ্যে তাহার নিকট উপস্থাপন করার জন্য নোটিশে উল্লেখ করেন। অন্যতায় কোন প্রকার পূনঃ পত্রালাপ ছাড়াই ব্যবসায়ীদের বিরুদ্ধে চট্টগ্রাম শ্রম আদালতে মামলা দায়ের হুমকি প্রদান করেন।  এই চিটিতে  নবীগঞ্জ বাজারের ব্যবসায়ী মহলে আতংক দেখো দেয়। ব্যবসায়ীরা জানান নবীগঞ্জ বাজারের সাপ্তাহিক কোন বন্ধের দিন সরকারীভাবে কিংবা ব্যবসায়ী সমিতির মাধ্যমে ধার্য্যকরা হয়নি। শ্রম পরিদর্শক কোন বন্ধের দিন ধার্য্য করা না সত্ত্বেও তিনি শনিবারে বাজার ব্যবসায়ী সমিতি কিংবা উপজেলা প্রশাসনের সাথে কোন প্রকার যোগাযোগ না করে কিছু সংখ্যক কর্মচারীদের মদদে অন্যায়ভাবে নোটিশ জারি করেন। এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজিনা সারোয়ারের  কাছে জানতে  চাইলে তিনি ফোন রিসিভ করেননি।
এ ব্যাপারে নবীগঞ্জ বাজারের ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরীর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান,নবীগঞ্জ বাজারে কোন সাপ্তাহিক বন্ধ নাই। বিগত ৬ বছর পূর্বে সাপ্তাহিক বন্ধ ঘোষনা করা হলেও পরে সাধারন সভায় সর্বসম্মিতিক্রমে বন্ধের দিন প্রত্যাহার করা হয়। নোটিশ জারি করে ব্যবসায়ীদের অহেতুক হয়রানী করা হচ্ছে। তিনি এই হয়রানী বন্ধের জন্যপ্রশাসনের কাছে দাবী জানান।


এ ক্যটাগরির আরো খবর..