নবীগঞ্জে তিনটি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার আইনে  জরিমানা

নবীগঞ্জে তিনটি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার আইনে  জরিমানা
নবীগঞ্জ উপজেলায় র‌্যাব-৯ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনসহ বিভিন্ন অনিয়মের দায়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (২২ এপ্রিল) দুপুরে উপজেলার ইমামবাড়ী বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অংশ নেয় র‌্যাব-৯ এর সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, হবিগঞ্জ কার্যালয়ের একটি যৌথ দল।
অভিযান সূত্রে জানা যায়, অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য উৎপাদন, খাদ্যপণ্যে অবৈধভাবে রাসায়নিক দ্রব্য ব্যবহার এবং বিভিন্ন ভোজ্য তেল ও মুদির দোকানে মূল্য তালিকা না থাকার অভিযোগে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়।
এ সময় মেসার্স রাজু ট্রেডার্সের মালিক রাজু রায়কে ৫ হাজার টাকা, শাহজালাল বেকারীর মালিক বাচ্চু মিয়াকে ১৫ হাজার টাকা এবং শাহজালাল মেডিকেল হলের মালিক মো. মাসুদুর রহমানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
সংশ্লিষ্টরা জানান, আইন অনুযায়ী পণ্যের মোড়কে ওজন, উপাদান, মূল্য, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ করা বাধ্যতামূলক হলেও অনেক প্রতিষ্ঠান তা মানছে না। এ ধরনের অপরাধে কারাদণ্ড বা অর্থদণ্ডের বিধান রয়েছে।
র‌্যাব-৯ জানায়, জনস্বার্থে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
ACP
সংবাদ প্রতিনিধি

ACP

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।