নবীগঞ্জে একই রাতে সাংবাদিক ও শিক্ষকের বাসায় চুরি, এলাকায় আতংক

নবীগঞ্জে একই রাতে সাংবাদিক ও শিক্ষকের বাসায় চুরি, এলাকায় আতংক
উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ(হবিগঞ্জ) প্রতিনিধি ॥ নবীগঞ্জ সদর ইউনিয়নের হালিতলা গ্রামের সাংবাদিক আবু তালেবের ও শিক্ষকের বাড়িতে গভীর রাতে দুঃসাহসিক চুরি সংঘঠিত হয়েছে।
গত ১৮ ডিসেম্বর শুক্রবার দিবাগত রাত আনুমানিক ৪ ঘঠিকায় এ চুরি সংঘঠিত হয়।
চুরেরা ঘরের সামনের দরজা ভেংগে সাংবাদিক আবু তালেবের ঘরে প্রবেশ করে বিদেশী বিভিন্ন জিনিসপত্র, কাপড়-চোপড়, নগদ ২০হাজার টাকা ও জরুরি ভিবিন্ন কাগজপত্র সহ আনুমানিক ৫০ হাজার টাকার মালামাল নিয়ে চুরেরা পালিয়ে যায়। অপরদিকে একই রাতে একই গ্রামের মাস্টার ফজলুল হকের ঘরে প্রবেশ করে ১টি স্মার্টফোন ও নগদ ৫০হাজার টাকাসহ ভিবিন্ন জিনিসপত্র নিয়ে চুরেরা পালিয়ে যায়। চুরির বিষয়টি স্থানীয় মুরব্বি ও জনপ্রতিনিধিদের এবং নবীগঞ্জ থানা পুলিশকে অবগত করা হয়েছে। চুরির ঘটনায় গ্রামে সাধারন মানুষের মাঝে আতংক দেখা দিয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
সংবাদ প্রতিনিধি

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।