× Banner
সর্বশেষ
অন্তর্ভুক্তিমূলক মানবিক সমাজ গঠনে ইসলামিক উম্মাহ’র সহযোগিতা বৃদ্ধির আহ্বান মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর শেখ হাসিনা ফিরলে তাকে স্বাগত জানাবো – প্রধানমন্ত্রীর উপদেষ্টা ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কাতারের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার ‘দফা এক, দাবি এক ,মিলনের পদত্যাগ’ স্লোগানে সাইন্সল্যাব অবরোধ আগামীকাল জাতীয় চাঁদ দেখা কমিটির সভা বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ১৫০ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ আটক  বিশ্বকাপ সেমিফাইনাল বিশ্লেষণ: কার হাতে উঠতে পারে শিরোপা? আগামী পাঁচ দিনজুড়ে বৃষ্টি, কোথাও হতে পারে অতি ভারি বর্ষণ আজ ২৯ আষাঢ় মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

নড়াইল জেলা প্রতিনিধি

নড়াইল পুলিশের অভিযানে ২৪ ঘন্টার মধ্যে শিশু ধর্ষণ মামলার আসামি গোপালগঞ্জ থেকে গ্রেফতার 

Kishori
হালনাগাদ: বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪
শিশু ধর্ষণ মামলার আসামি

নড়াইলে পুলিশের অভিযানের ২৪ ঘন্টার মধ্যে শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেফতার। শিশু ধর্ষণের ঘটনায় জড়িত আসামি মাহবুবুর রহমান ওরফে মাহাবুব শেখ (৬২)কে গ্রেফতার করেছে নড়াইল জেলার নড়াগাতি থানা পুলিশ। ধৃত আসামি  মাহাবুবুর রহমান ওরফে মাহাবুব শেখ (৬২) নড়াইল জেলার নড়াগাতি থানার চোরখালী গ্রামের মৃত শেখ আবু আলেম ওরফে ধলন শেখের ছেলে।
গত (৪ ফেব্রুয়ারি) দুপুর নড়াগাতী থানাধীন একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্রীকে টিফিনের জন্য বাড়িতে যাওয়ার পথে আরিফের বাড়ির পূর্ব পাশে রাস্তার উপর পৌঁছালে ধর্ষক মাহাবুবুর রহমান শিশুটিকে জোরপূর্বক তার জামাতা রানা শেখের পরিত্যক্ত একচালা ঘরের মধ্যে নিয়ে ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে।
এ সময় ভিকটিমের ডাক চিৎকারে ঘটনাস্থলের পার্শ্ববর্তী লোকজন ঘটনাস্থলে ছুটে আসলে আসামি ভিকটিমকে বিবস্ত্র অবস্থায় রেখে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ভিকটিমকে উদ্ধার করে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়।
এই ঘটনার প্রেক্ষিতে গতকাল (৬ ফেব্রুয়ারি) ভিকটিমের মা বাদী হয়ে নড়াগাতি থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। নড়াইল জেলা পুলিশ সুপার  মোহাঃ মেহেদী হাসান নির্দেশে আসামি গ্রেফতারের জন্য নড়াগাতি থানার একটি চৌকস টিম ও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল মাঠে নামে।
এরই ধারাবাহিকতায় কালিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার সরকার এর তত্ত্বাবধানে নড়াগাতি থানার অফিসার ইনচার্জ মোহাঃ মোস্তাফিজুর রহমান এর নেতৃত্বে এসআই (নিঃ) মাহবুবুর রহমান, এসআই (নিঃ) নয়ন বিশ্বাস, এসআই (নিঃ) মফিজ মোল্লা সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে বুধবার (৭ফেব্রুয়ারি) দুপুরে সময় গোপালগঞ্জ সদর থানাধীন শুকতাইল গ্রামের আসামি মাহাবুবুর রহমানের আপন ভাই বাকীবিল্লাহ শেখের বসতবাড়ি হতে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি ঘটনার সত্যতা স্বীকার করেছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। ভিকটিম নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩) এর ২২ ধারায় বিজ্ঞ আদালতে জবানবন্দী প্রদান করেছে।


এ ক্যটাগরির আরো খবর..