ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে মাদ্রাসা শিক্ষকদের কাজ করতে হবে

ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে মাদ্রাসা শিক্ষকদের কাজ করতে হবে

ঢাকা, ১ কার্তিক (১৭ অক্টোবর) :   শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব আমিনুল ইসলাম খান বলেছেন, ধর্মীয় মুল্যবোধ, দেশপ্রেম ও পারস্পরিক শ্রদ্ধা নিয়ে মাদ্রাসা শিক্ষকদের কাজ করতে হবে। সকল ধর্মের মানুষদের মধ্যে বন্ধন জোরদার করতে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।

তিনি আজ মাদ্রাসা শিক্ষকদের সাথে অনলাইনে মতবিনিময়ের সময় এ আহ্বান জানান।

সাম্প্রতিক সময়ে সনাতন ধর্মাবলম্বীদের পূজা অনুষ্ঠানে সংঘঠিত সহিংসতা প্রসঙ্গে সচিব বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে দেখে ষড়যন্ত্রকারীরা সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। মাদ্রাসা শিক্ষকদের এ বিষয়ে শুধু সচেতন হলেই চলবেনা, সঠিক নেতৃত্বও দিতে হবে।

আমিনুল ইসলাম মাদ্রাসা শিক্ষার উন্নয়নে সরকারের বহুমুখী উদ্যোগ ও প্রশিক্ষণ প্রকল্প বাস্তবায়ন ও অগ্রগতি বিষয়ে মাদ্রাসা শিক্ষকদের অবহিত করেন। সভায় দেশের ৩০০ মাদ্রাসার শিক্ষক যুক্ত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Dutta
সংবাদ প্রতিনিধি

Dutta

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।