× Banner
সর্বশেষ
দেশের প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উপদ্রুত এলাকায়  আশ্রয় ও ত্রাণ কার্যক্রম বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী দেশের প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত কার্যক্রম শিক্ষা ও কারিগরি খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী সিঙ্গাপুর বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতাদের সাক্ষাৎ মধুখালীতে শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট সভাপতি ও ইউনিট লিডারদের সাথে মতবিনিময় সভা যখনই বাংলাদেশের জনগণ বিপদে পড়েছে, চীন পাশে দাঁড়িয়েছে – ইয়াও ওয়েন দিল্লি বিক্ষোভের পর মোদি সরকারের কাছে রাহুল গান্ধীর ৫ দফা দাবি

‘দেশকে অপমান করছেন খালেদা জিয়া’

admin
হালনাগাদ: সোমবার, ১৫ আগস্ট, ২০১৬

স্টাফ রিপোর্টার: খালেদা জিয়া ১৫ আগস্ট ভুয়া জন্মদিন পালনের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু ও পুরো দেশকে অপমান করছেন বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, ‘খালেদা জিয়া যে ভুয়া জন্মদিন পালন করছেন এটা কাম্য নয়। তিনি এই জন্মদিন পালনের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাংলাদেশকে অসম্মান করছেন।’

তিনি বলেন,  ‘খালেদা জিয়া জামায়াত ও পাকিস্তানের দোসর। কারণ জামায়াতের কিছু হলে খালেদা জিয়া সহ্য করতে পারেন না। এ জন্য তিনি ক্রমশ রাজনীতি থেকে জনবিচ্ছিন্ন হয়ে পড়েছেন।’

জামায়াত প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘স্বাধীনতার বিরোধিতাকারী দল জামায়াতের সব সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে। তাদের নিষিদ্ধ করা হবে।’

তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর খুনিদের বিভিন্ন দেশ থেকে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করেছে সরকার। তবে বিভিন্ন দেশে এখনও বঙ্গবন্ধুর অনেক খুনি আত্মগোপন করে আছে। তাই সেসব দেশের প্রধানদের প্রতি অনুরোধ, তারা যেন বঙ্গবন্ধুর খুনিদের বাংলাদেশে ফেরত পাঠান।’

মানববন্ধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বলরাম পোদ্দার,  আওয়ামী লীগ নেতা শাহজাহান আলম প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..