× Banner
সর্বশেষ
ওভারথিংকিং ডিটক্স ব্লুপ্রিন্ট বইটির মোড়ক উন্মোচন করলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বন্যা পরিস্থিতির উন্নতি, অধিকাংশ জেলায় স্বাভাবিক অবস্থা ফিরছে প্রস্তাবিত কর্পোরেট গভর্ন্যান্স রুলস ২০২৬ নিয়ে আইসিএসবির সিপিডি প্রোগ্রাম মাগুরায় ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতি মন্ত্রী মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের আহ্বান পানি সম্পদমন্ত্রীর মহেশপুর সীমান্ত দিয়ে ৬ জনকে পুশইন চেষ্টা রুখে দিয়েছে বিজিবি ঝিনাইদহে প্রথমবার পালিত হলো বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস তথ্য ও উপাত্তের ভিত্তিতে নিরপেক্ষভাবে কাজ করাই পেশাদার সাংবাদিকতার মূল দর্শন – তথ্যমন্ত্রী Inner Wheel Club of Dhaka Cosmopolitan 2026–2027 Handover Ceremony & Collar Exchange Program ব্যবসা সম্প্রসারণেই অর্থনৈতিক উন্নয়ন সম্ভব, ব্যবসায়ীদের প্রতি পরিবেশমন্ত্রীর আহ্বান

তালায় সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী বিশাল সমাবেশ অনুষ্ঠিত

admin
হালনাগাদ: বুধবার, ৩ আগস্ট, ২০১৬

খান নাজমূল হুসাইন তালা প্রতিনিধি: তালা-কলারোয়া এলাকা তথা সাতক্ষীরা- ০১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ বলেছেন, বাংলাদেশে কোন আইএস নেই। জামায়াত ইসলাম ও বিএনপি সন্ত্রাস ও জঙ্গিবাদকে লালন করে দেশকে অস্থিতিশীল রাষ্ট্রে পরিনত করছে। সেক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র তাদেরকে শক্তি যুগিয়ে সন্ত্রাসী ও জঙ্গি লালন পালনের মাধ্যমে দেশের উন্নয়নকে বাধাগ্রস্থ করতে চায়। তিনি বলেন, গণতান্ত্রিক পন্থায় নয় হত্যার মাধ্যমে শেখ হাসিনার সরকারকে তারা উৎখাত করতে চাচ্ছে। হত্যাকারী সন্ত্রাসী জঙ্গিদের সাথে কোন ঐক্য হতে পারে না। প্রসঙ্গক্রমে তিনি বলেন, বাংলাদেশ আফগানিস্থান কিংবা পাকিস্থান নয়। মহান মুক্তিযুদ্ধের চেতনায় লালিত বাংলাদেশ একটি অসম্প্রদায়িক ও গণতান্ত্রিক রাষ্ট্র। সুতরাং এদেশে জঙ্গিবাদ ও সন্ত্রাসীদের ঠাই হতে পারে না। তালা উপজেলা প্রশাসনের উদ্যোগে সন্ত্রাস, নাশকতা ও জঙ্গিবাদ বিরোধী সমাবেশে গতকাল বুধবার বিকেল ৪ টায় উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলি বলেন।

সভায় সভাপতিত্ব করেন তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফরিদ হোসেন।  তালা বনিক সমিতির  সভাপতি মীর জাকির হোসেন ও উপজেলা ছাত্রলীগ সভাপতি সরদার মশিয়ার রহমানের যৌথ পরিচালনায় জনাকীর্ণ এই সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, তালা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ইখতিয়ার হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নেছা খানম, তালা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক এসএম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক জলিল আহমেদ, অধ্যক্ষ মোঃ আব্দুর রহমান, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের উপ-প্রচার সম্পাদক প্রণব ঘোষ বাবলু, মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা আলী হায়দার, অধ্যক্ষ মাওলানা মোঃ শামছুর রহমান, খলিলনগর ইউপি চেয়ারম্যান রাজু আহমেদ, খলিশখালি ইউপি চেয়ারম্যান সাংবাদিক মোজাফফর রহমান ও তালা উপজেলা কমপ্লেক্স জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ তাওহীদুর রহমান। উক্ত সমাবেশে শিক্ষক, সাংবাদিক, ইমাম, পুরোহিত, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও মেম্বরগণ সহ সমাজের গণ্যমান্য সুধী মহল স্বতঃস্ফূর্ত অংশ নিয়ে সন্ত্রাসী ও জঙ্গিবাদের বিরুদ্ধে প্রতিবাদ জানান।


এ ক্যটাগরির আরো খবর..