পাটকেলঘাটা হারুন অর রশিদ কলেজে শোকাবহ আগষ্ট পালনের প্রস্তুতি সভা

এস.এম মফিদুল ইসলাম, পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি: আগামী ১৫ আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১ তম শাহাদাত বার্ষিকী ও জাতিয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে পাটকেলঘাটা হারুন অর রশিদ ডিগ্রী কলেজে মাস ব্যাপী প্রস্তুতি সভা গতকাল দুপুর ১২ টায় অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ ওয়াজিহুর রহমান খানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ স.ম আতিয়ার রহমান, বিদায়ী অধ্যাপক বীরেন্দ্রনাথ মাহাতা, নজিবউল্লাহ, আনোয়ারুল হক, অজিত কুমার হালদার, হাবিবুর রহমান, আঃ মালেক শেখ, সুব্রত কুমার দাশ, ফকির আহমদ শাহ, এস.এম আব্দুল গফুর, আঃ গফফার, আরশাদ আলী, সরদার রফিকুল ইসলাম, নাজমুল হক সহ সকল শিক্ষক কর্মচারী বৃন্দ। মাসব্যাপী অনুষ্ঠান সফলের লক্ষ্যে সভায় উপাধ্যক্ষ স.ম আতিয়ার রহমান কে আহবায়ক করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।