বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে চেয়ারম্যান মোহাম্মদ মানজারুল মান্নান

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে চেয়ারম্যান মোহাম্মদ মানজারুল মান্নান
বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে চেয়ারম্যান মোহাম্মদ মানজারুল মান্নান
বেনাপোল স্থলবন্দর পরিদর্শন করেছেন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মানজারুল মান্নান।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর)  দুপুরে  তিনি বন্দরের বিভিন্ন শেড, ইয়ার্ড ও গুরুত্বপূর্ণ স্থাপনা ঘুরে দেখেন। এ সময় আমদানি-রপ্তানি কার্যক্রম, বন্দরের অবকাঠামোগত উন্নয়ন, পানি নিষ্কাশন ব্যবস্থা ও হাসপাতালসহ বিভিন্ন সমস্যা নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।
বাংলাদেশ স্থলবন্দর চেয়ারম্যান  মানজারুল মান্নান বলেন, বেনাপোল স্থলবন্দর দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন্দরের বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি বন্দরের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। কোনো কর্মকর্তা-কর্মচারী দুর্নীতিতে জড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
এসময় তার সাথে ছিলেন, (যুগ্মসচিব) প্রজেক্ট ডিরেক্টর, এক্সেস প্রকল্প, মোহাম্মদ আব্দুর রাজ্জাক
(উপসচিব) ( ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর, এক্সেস প্রকল্প) সিদ্দিকুর রহমান,বেনাপোল বন্দরের উপপরিচালক রুহুল আমিন সহ  বন্দর কর্তৃপক্ষের কর্মকর্তা, শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

মোঃ মাসুদুর রহমান শেখ

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।