যশোর সীমান্তে বিজিবির অভিযানে ২০ লাখ ৬০ হাজার টাকার পণ্যসহ আটক ১

যশোর সীমান্তে বিজিবির অভিযানে ২০ লাখ ৬০ হাজার টাকার পণ্যসহ আটক ১
যশোর সীমান্তে বিজিবির অভিযান
যশোর সীমান্তে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।
আটক আসামী হলেন,চুয়াডাঙ্গা জেলার দামুর হুদা উপজেলার ইশ্বরচন্দ্র পুর গ্রামের সাজ্জাদ হোসেনের ছেলে  মিলন (৩৪)।
বৃহস্পতিবার ( ১৭ সেপ্টেম্বর ২০২৬) দিনব্যাপী যশোর ৪৯  বিজিবি ব্যাটালিয়নের বিওপির টহলদল কর্তৃক সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ৪০০০ পিস ইয়াবা, ২ বোতল ESCUF SYRUP,৪৮ বোতল WINCEREX  SYRUP, ২০০পিস যৌন উত্তেজক ট্যাবলেট (VIGORE), ৭৫টি শাড়ী, ১১টি থ্রি-পিস, ২টি কম্বল, ১কেজি জিরা ও ২৫২টি কসমেটিক্স সামগ্রী আটক করে।
আটককৃত মালামালের মূল্য ২০,৬০,৪০০/-(বিশ লক্ষ ষা্ট হাজার চারশত) টাকা।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে।
সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।আটককৃত আসামী যশোর কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে বরে জানান বিজিবি কর্মকর্তা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

মোঃ মাসুদুর রহমান শেখ

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।