কোটালীপাড়ায় দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন

কোটালীপাড়ায় দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন
কোটালীপাড়ায় দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন

গোপালগঞ্জের কোটালীপাড়ায় তরুণ প্রজন্মকে দুর্নীতিবিরোধী চেতনায় উদ্বুদ্ধ করতে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে কমলকুঁড়ি বিদ্যানিকেতনের সততা মিলনায়তনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুস সাত্তার মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত  দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার সাইফ-উল-আরেফীন  প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে  বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধনী করেন।

এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী মহসীন, কমলকুঁড়ি বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক মো: ইদ্রিসউর রহমান,কোটালীপাড়া পাবলিক ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক সুরেশ চন্দ্র দাস, উপজেলা একাডেমী সুপারভাইজার মো: জসিম উদ্দিন, স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, একটি সমৃদ্ধ ও বৈষম্যহীন দেশ গড়তে দুর্নীতির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা জরুরি। তরুণ প্রজন্মই পারে নৈতিক মূল্যবোধের চর্চা ও যুক্তির শক্তিতে সমাজ থেকে অন্যায় দূর করতে। এ ধরনের বিতর্ক প্রতিযোগিতা শিক্ষার্থীদের মাঝে সততা, দেশপ্রেম ও নাগরিক সচেতনতা তৈরিতে কার্যকর ভূমিকা রাখবে।

উপজেলার মাধ্যমিক পর্যায়ের ৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের বিতার্কিক দল এতে অংশ নিচ্ছে। উদ্বোধনী দিনে নির্ধারিত বিষয়ের পক্ষে ও বিপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করে ৮টি বিদ্যালয়। প্রতিযোগিতা শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী দলগুলোর মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

গৌরাঙ্গ লাল দাস

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।