যশোরের শার্শা থানাধীন ১১ নং ইউনিয়ন ৮ নং ওয়ার্ড নিজামপুর বাজার এলাকায় ডিবির অভিযানে ৮০ পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে যশোর গোয়েন্দা শাখা ডিবি পুলিশ সদস্যরা।
আটক আসামী হলেন,শার্শা থানাধীন রামচন্দ্রপুর দক্ষিণপাড়া গ্রামের জাকির হোসেনের ছেলে ইকবাল হোসেন (৩৩)।
সোমবার (১২ অক্টোবর ২০২৬) বিকালে ডিবি পুলিশ জানায়, ১১ অক্টোবর দুপুর ২ টার সময় শার্শা থানাধীন ১১ নং ইউনিয়নের ৮ নং ওয়ার্ডস্থ নিজামপুর বাজার সংলগ্ন জনৈক আঃ মালেক এর মালিকানাধীন চায়ের দোকানের সামনে সুবর্নখালী বাজার টু নিজামপুর বাজার গামী পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে এক মাদক ব্যবসায়ীকে আটক করে।
যশোর গোয়েন্দা শাখা ডিবি পুলিশের উপ-পরিদর্শক এস আই হাদীউজ্জামান জানায়, আটক আসামীকে ইং- ১২/১০/২০২৬ তারিখ বিজ্ঞ আদালতে প্রেরন করা হয় বলে জানান তিনি।





