তথ্য প্রযুক্তিলদ্ধ জ্ঞান একুশ শতাব্দীর চ্যালেঞ্জ : দেওয়ানহাট কলেজে শিক্ষা কর্মকর্তা নাজিয়া শিরিন

রাজিব শর্মা,চট্টগ্রামঃ নগরীর দেওয়ানহাট সিটি কর্পোরেশন কলেজের উদ্যোগে ২০১৭-১৮ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদের ওরিয়েন্টেশন ক্লাশ শনিবার সকাল ১০টায় কলেজ অডিটরিয়ামে অধ্যক্ষ ঝিনু আরা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান শিক্ষা কর্মকর্তা নাজিয়া শিরিন।

এতে স্বাগত বক্তব্য রাখেন হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক মো: আবুল খায়ের, নবীনদের উদ্দেশ্যে মানপত্র পাঠ করেন দ্বাদশ শ্রেণির ছাত্রী মরিয়ম হোসেন দৌলা, অভিভাবদের পক্ষে বক্তব্য রাখেন মো: মামুন খান, শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন সমাজ বিজ্ঞান বিভাগের প্রভাষক মুহাম্মদ নুরুল আলম আযাদ, ভিডিও চিত্র প্রদর্শন করেন পদার্থ বিজ্ঞান বিভাগের প্রভাষক মিলটন চন্দ্র দাস প্রমুখ।

প্রধান অতিথি নবীন ছাত্র-ছাত্রীদের আধুনিক তথ্য প্রযুক্তিকে ইতিবাচকভাবে ব্যবহারের মাধ্যমে একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় যোগ্য ও নৈতিক মূল্যবোধ সম্পন্ন নাগরিক হিসেবে নিজেকে গড়ে তোলার আহবান জানান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।